উদ্দীপকের আলোকে প্রকল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকটি সামগ্রিকভাবে প্রকল্প সম্পর্কিত। আর বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে। নিচে তা মূল্যায়ন করা হলো-প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। এটি প্রাথমিক আনুমানিক ধারণা হলেও পরবর্তীতে প্রকল্প প্রমাণিত হয়ে পরবর্তীতে নিয়ম বা মতবাদে পরিণত হয়। বর্তমানে বিভিন্ন বৈজ্ঞানিক মতবাদ প্রথমে প্রকল্প ছিল। তাই প্রকল্পের বিভিন্ন রকম গুরুত্ব রয়েছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের ব্যবহার করি। কেননা আমরা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে প্রাথমিক আনুমানিক ধারণা করি। বিভিন্ন ঘটনার নিরীক্ষণ ও পরীক্ষণ করার জন্য প্রকল্প প্রয়োজন। এখানে প্রথমে প্রকল্প করা হয় এবং ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে বিভিন্ন ঘটনা নিরীক্ষণ ও পরীক্ষণ করা হয়। আরোহ অনুমানের জন্য প্রকল্প প্রয়োজন। ব্যাখ্যার ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানেও কোনো নতুন বিষয়ের ক্ষেত্রে প্রকল্প গ্রহণ করা হয়। এরপর ঐ প্রকল্পের ভিত্তিতে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন প্রকার গবেষণার ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। তাই বলা যায় প্রকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রকল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর