শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১-এ '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে??

উত্তর: 'দৃশ্যকল্প-১'-এর '?' চিহ্নিত স্থানটি প্রকল্পের স্তর সিদ্ধান্ত গ্রহণকে নির্দেশ করে। কেননা প্রকল্পের স্তরগুলোর ক্রমপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে'?' চিহ্নটি উপস্থাপন করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-প্রকল্প হলো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। তবে কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে কতকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। প্রকল্পের চারটি স্তরের মধ্যে তৃতীয়টি হলো সিদ্ধান্ত গ্রহণ। প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণথেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। আর এ আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সিদ্ধান্ত হলো ঘটনার নিরীক্ষণ ও প্রাথমিক আনুমানিক ধারণা গঠনের পরবর্তী ধাপ।উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ঘটনার নিরীক্ষণ ও আনুমানিক ধারণা গঠনের পরবর্তী পর্যায়টি '?' চিহ্নিত করে রাখা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে প্রকল্পের স্তর সিদ্ধান্ত গ্রহণ নির্দেশিত হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১-এ '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে??

উদ্দীপক

দৃশ্যকল্প ২ : ফয়সালদের বাড়ি জঙ্গলের ভেতরে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একদিন তার বাবা ডাকাতের আঘাতে মারা যান। পরে পুলিশ বিভিন্ন জনকে সন্দেহ করে ও তাদের DNA পরীক্ষা করে। তাদের মধ্যে একজনের DNA মিলে যায়। এভাবে পুলিশ ফয়সালের বাবার খুনিকে শনাক্ত করতে সমর্থ হয়।

Jessore · 2021

উত্তর

প্রকল্প প্রমাণের প্রথম ও প্রধান পদ্ধতি হলো যাচাইকরণ।

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। যেকোনো প্রকার বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করতে হয়। কেননা বৈজ্ঞানিক অনুসন্ধানের উদ্দেশ্য হলো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে তাকে ব্যাখ্যা করা। আর - কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য প্রথমেই ঘটনার একটি সম্ভাব্য কারণ অনুমান করতে হয়। এ অনুমানই হলো প্রকল্প। তাই বলা যায়, "প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের পথকে উন্মোচিত করে।"

উত্তর

'দৃশ্যকল্প-১'-এর '?' চিহ্নিত স্থানটি প্রকল্পের স্তর সিদ্ধান্ত গ্রহণকে নির্দেশ করে। কেননা প্রকল্পের স্তরগুলোর ক্রমপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে'?' চিহ্নটি উপস্থাপন করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-প্রকল্প হলো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। তবে কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে কতকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। প্রকল্পের চারটি স্তরের মধ্যে তৃতীয়টি হলো সিদ্ধান্ত গ্রহণ। প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণথেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। আর এ আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সিদ্ধান্ত হলো ঘটনার নিরীক্ষণ ও প্রাথমিক আনুমানিক ধারণা গঠনের পরবর্তী ধাপ।উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ঘটনার নিরীক্ষণ ও আনুমানিক ধারণা গঠনের পরবর্তী পর্যায়টি '?' চিহ্নিত করে রাখা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে প্রকল্পের স্তর সিদ্ধান্ত গ্রহণ নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে। বিশ্লেষণ করা হলো-সংকট উত্তরক দৃষ্টান্তের ক্ষেত্রে যেরকম ঘটনা, বর্ণনা করা হয় দৃশ্যকল্প-২-এ সে রকম একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করতে হয়। অনেক সময় দেখা যায়, একটি ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এ অবস্থায় সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন ব্যাপার হয়ে যায়। অথচ যথার্থ বা বৈধ প্রকল্প হবে একমাত্র প্রকল্প। এ অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসনে সাহায্য করে। আর যে ঘটনা বা যে দৃষ্টান্তের সাহায্যে যথার্থ প্রকল্পটি নির্বাচন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। দৃশ্যকল্প-২-এ অনেক সন্দেহভাজনের মধ্য থেকে DNA পরীক্ষার মাধ্যমে যথার্থ ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই বলা যায় যে উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিফলিত হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।