উদ্দীপকে বাড়ির লোকজন ও মফিজ সাহেবের স্ত্রীর বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বাড়ির লোকজনের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ না হলেও ও মফিজ সাহেবের স্ত্রীর বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিচে উভয় বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লেষণ করা হলো- আমরা জানি, কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তাকে সঙ্গতিপূর্ণ বা বাস্তবসম্মত হতে হবে। কারণ বৈধ প্রকল্পকে অসামঞ্জস্য হলে চলবে না। যেমন- উদ্দীপকে বর্ণিত ঘটনায় মফিজ সাহেবের ছোট মেয়েটি নিখোঁজ হলে বাড়ির অনেকে বলে, মেয়েটিকে পরী নিয়ে গেছে। বাস্তবে পরী বলে কিছু নেই। এ কারণেই বাড়ির লোকজনের প্রকল্পটি বাস্তবতা বিরোধী।বস্তুত বৈধ প্রকল্পের অন্যতম শর্ত হলো, প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে। অর্থাৎ যে ঘটনার বাস্তব কারণ আছে এবং স্ববিরোধী নয়, সে ঘটনাই বৈধ প্রকল্পের সাথে যুক্ত করা যায়। যেমন- উদ্দীপকে বর্ণিত ঘটনায় মফিজ সাহেবের ছোট মেয়েটি নিখোঁজ হলে তার স্ত্রী বলেন, পূর্বের শত্রুতার জের ধরে পাশের বাড়ির কেউ মেয়েটিকে চুরি করেছে। এখানে মফিজ সাহেবের স্ত্রীর প্রকল্প বাস্তব ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।পরিশেষে বলা যায়, একটি বৈধ প্রকল্প সর্বদাই সুনির্দিষ্ট, আত্মসঙ্গঙ্গতিপূর্ণ এবং বাস্তব কারণভিত্তিক হবে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মফিজ সাহেবের স্ত্রীর বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত পরিলক্ষিত হয়, তবে বাড়ির লোকজনের বক্তব্যে তা পরিলক্ষিত হয় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাড়ির লোকজন ও মফিজ সাহেবের স্ত্রীর বক্তব্যে বৈধ প্রকল্পের …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর