উদ্দীপকে 'সাময়িক ধারণা' কোন বিষয়ে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'সাময়িক ধারণা' প্রকল্পের বিষয়ে ইঙ্গিত করে। 'প্রকল্প' শব্দের অর্থ আনুমানিক ধারণা। অর্থাৎ কোনো ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করতে যে সম্ভাব্য বিষয়কে কারণ হিসেবে অনুমান করা হয় তাকে প্রকল্প বলে। যেমন— একটি কক্ষে প্রবেশ করে দেখা গেল ঐ কক্ষের জানালার কাঁচ ভাঙ্গা এবং মেঝের ওপর একটি পাথরের টুকরা পড়ে আছে। এ থেকে অনুমান করা যায়, বাইরে থেকে কেউ কক্ষের জানালায় পাথর ছুঁড়েছে। বাইরে থেকে পাথর নিক্ষেপের এ আনুমানিক ধারণাই হলো প্রকল্প । উদ্দীপকে বর্ণিত ঘটনায়, 'পূরবী' নামক একটি ট্রেন হঠাৎ করে লাইনচ্যুত হলে যাত্রীসহ ট্রেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনা থেকে সাময়িকভাবে ধারণা করা হয় যে, কেউ হয়তো ষড়যন্ত্র করেছে। এরূপ ধরণাকে বলা হয় প্রকল্প।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'সাময়িক ধারণা' কোন বিষয়ে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর