প্রকল্প প্রমাণের ক্ষেত্রে দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য?
উত্তর: প্রকল্প প্রমাণের ক্ষেত্রে উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এবং 'দৃশ্যকল্প-২' এ কোনোটি চূড়ান্তভাবে গ্রহণযোগ্য নয়। তবে প্রাথমিক বা সাময়িক দিক বিবেচনা করে 'দৃশ্যকল্প-১' এ কিছুটা গ্রহণযোগ্যতার দাবী রাখে। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো-'দৃশ্যকল্প-১' এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কাজ চালানো প্রকল্পের ধারণাটি প্রতিফলিত হয়েছে। এখানে শিক্ষার্থী বিদ্যুৎকে সঠিকভাবে ব্যাখ্যা করতে না পেরে 'তরল পদার্থ' বলে অভিহিত করেছে। অর্থাৎ, বৈধ প্রকল্পের অভাবে সাময়িক বা কাজ চালানো প্রকল্প এখানে প্রতিফলিত হয়েছে। কাজ চালানো প্রকল্পের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই, কিন্তু এটি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। বৈধ প্রকল্পের অভাবে কাজ চালানো প্রকল্প গঠন করা হয় এবং বৈধ প্রকল্প গঠন করা সম্ভব হলে কাজ চালানো প্রকল্প বাতিল হয়ে যায়। এটি বৈধ প্রকল্পের পূর্ববর্তী সাময়িক অবস্থা হিসেবে বিবেচিত হয়।'দৃশ্যকল্প-২' এ যে প্রকল্প করা হয়েছে সেটি অবাস্তব। কেননা এখানে একটি শিশুর হারিয়ে যাবার কারণ হিসেবে ভূতকে দায়ী করা হয়েছে। আর বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব আমরা পাই না। তাই প্রকল্পটি অবাস্তব। বস্তুত বৈধ প্রকল্পের একটি আবশ্যিক শর্ত হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। যেহেতু 'দৃশ্যকল্প-২' এর প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক নয়, তাই এটি বৈধ নয়।সুতরাং দেখা যাচ্ছে যে, 'দৃশ্যকল্প-১' এর প্রকল্পটি সাময়িক এবং 'দৃশ্যকল্প- ২' এর প্রকল্পটি অগ্রহণযোগ্য। তাই কোনো প্রকল্পই প্রকল্প প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। যেহেতু কাজ চালানো প্রকল্প বৈধ প্রকল্পের পরিবর্তে সাময়িকভাবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট থাকে, তাই 'দৃশ্যকল্প-১' এর ক্ষেত্রে কিছুটা গুরুত্ব বহন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকল্প প্রমাণের ক্ষেত্রে দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনট…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর