শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বিজলী নাবিলাকে খোঁজার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছে প্রকল্পের আলোকে তা বিশ্লেষণ করে দেখাও।

উত্তর: উদ্দীপকে বিজলী নাবিলাকে খোঁজার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছে, প্রকল্পের আলোকে তা বিশ্লেষণ করে দেখানো হলো-প্রকল্পের প্রথম ধাপে আমরা প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে অনুমান করি। এরপর ঐ অনুমানের ওপর ভিত্তি করে অগ্রসর হই। এরপর নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায়, তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। পরবর্তীতে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত যাচাইকরণ হলো প্রকল্প প্রণয়নের সর্বশেষ কাজ। এ ধাপে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে তা সঠিক বলে বিবেচিত হবে। আর যদি সেটি বাস্তবতা বর্জিত হয়, তাহলে তা ত্রুটিপূর্ণ বলে বাতিল হয় এবং নতুন প্রকল্প গঠন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।উদ্দীপকে বর্ণিত ঘটনায় নাবিলার বড় বোন বিজলী নিরীক্ষণের ভিত্তিতে অর্থাৎ পুকুর পাড়ের ঝোপের কাছে নাবিলার ব্যবহৃত একটি খেলনা দেখে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করে। এরপর সেই ধারণা বা সিদ্ধান্তটি যাচাই করার জন্য সে পুকুরে ডুবুরিদের দ্বারা নাবিলার খোঁজ করায়। এরপর পুকুরে নাবিলাকে মৃত অবস্থায় পাওয়া গেলে তার ধারণা বা প্রকল্প সত্য বলে বিবেচিত হয়। অর্থাৎ তার প্রকল্প বৈধতা পায়।পরিশেষে বলা যায়, প্রকল্পের বৈধতা চারটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে নাবিলার বড় বোন বিজলীর কর্মকাণ্ডে লক্ষ করা যায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বিজলী নাবিলাকে খোঁজার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছে প্রকল্প…

উদ্দীপক

দশ বছরের শিশু নাবিলাকে গত দুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি পাড়ার জ্যোতিষী জানতে পেরে বললেন, মেয়েটিকে ভূতে নিয়েছে এবং তার আশ্রয়েই আছে। কিন্তু নাবিলার বড় বোন বিজলী একথা বিশ্বাস না করে তাদের বাড়ির অদূরে বড় পুকুর পাড়ের ঝোপের কাছে নাবিলার ব্যবহৃত একটি খেলনা পেয়ে পুকুরে ডুবুরিদের দ্বারা নাবিলার খোঁজ করায়। নাবিলাকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।

Comilla · 2019

উত্তর

একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে অস্তিত্বশীল কারণের সাহায্য নেওয়া হয়, তাকে বাস্তব কারণ বলে।

উত্তর

একটি ঘটনার যথার্থ কারণ নিরূপণে অনেক সময় একাধিক প্রতিদ্বন্দ্বী প্রকল্প সৃষ্টি হয়। এরূপ অবস্থায় যে বিশেষ দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বি প্রকল্পগুলোর সংকট নিরসন করে তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বি প্রকল্পগুলোকে বর্জন করে নিজেকে একমাত্র বৈধ প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত করে। এ কারণে প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে জ্যোতিষীর বক্তব্য প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তকে ভঙ্গ করেছে।কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে কোনো ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক, যার অস্তিত্ব পূর্ব থেকেই আমাদের কাছে বিদ্যমান। এ ক্ষেত্রে কোনোরূপ কাল্পনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে, শিশুটিকে দৈত্য নিয়ে গেছে। তাহলে এ ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব। কারণ বাস্তব জগতে দৈত্য বলে কোনো কিছুর অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ। উদ্দীপকে বর্ণিত শিশু নাবিলাকে খুঁজে না পাওয়ার ঘটনায় পাড়ার জ্যোতিষী দাবি করে, মেয়েটিকে ভূতে নিয়েছে এবং তার আশ্রয়েই আছে। কিন্তু বাস্তবে ভূতের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বলা যায়, জ্যোতিষীর বক্তব্যে প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তটি লঙ্ঘিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বিজলী নাবিলাকে খোঁজার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছে, প্রকল্পের আলোকে তা বিশ্লেষণ করে দেখানো হলো-প্রকল্পের প্রথম ধাপে আমরা প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে অনুমান করি। এরপর ঐ অনুমানের ওপর ভিত্তি করে অগ্রসর হই। এরপর নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায়, তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। পরবর্তীতে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত যাচাইকরণ হলো প্রকল্প প্রণয়নের সর্বশেষ কাজ। এ ধাপে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে তা সঠিক বলে বিবেচিত হবে। আর যদি সেটি বাস্তবতা বর্জিত হয়, তাহলে তা ত্রুটিপূর্ণ বলে বাতিল হয় এবং নতুন প্রকল্প গঠন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।উদ্দীপকে বর্ণিত ঘটনায় নাবিলার বড় বোন বিজলী নিরীক্ষণের ভিত্তিতে অর্থাৎ পুকুর পাড়ের ঝোপের কাছে নাবিলার ব্যবহৃত একটি খেলনা দেখে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করে। এরপর সেই ধারণা বা সিদ্ধান্তটি যাচাই করার জন্য সে পুকুরে ডুবুরিদের দ্বারা নাবিলার খোঁজ করায়। এরপর পুকুরে নাবিলাকে মৃত অবস্থায় পাওয়া গেলে তার ধারণা বা প্রকল্প সত্য বলে বিবেচিত হয়। অর্থাৎ তার প্রকল্প বৈধতা পায়।পরিশেষে বলা যায়, প্রকল্পের বৈধতা চারটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। যার দৃষ্টান্ত উদ্দীপকে নাবিলার বড় বোন বিজলীর কর্মকাণ্ডে লক্ষ করা যায়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।