উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি কোন বিষয়টিকে ইঙ্গিত করে?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি প্রকল্পকে ইঙ্গিত করে। উদ্দীপকের নয়ন একটি লোককে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং সংশ্লিষ্ট অবস্থা নিরীক্ষণ করে আনুমানিক ধারণা গঠন করেছে। আর এই বিষয়টি ডাক্তার পরীক্ষার মাধ্যমে যাচাই করে তার আনুমানিক ধারণা যথার্থ বলে সিদ্ধান্ত প্রদান করেছে। এই বিষয়টি প্রকল্পের ইঙ্গিত প্রদান করে। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। আর এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে পরবর্তীতে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হয়। যেমন: কোনো একটি অফিস থেকে কিছু টাকা চুরি হবার পর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিল যে, অফিস সহকারী টাকা চুরি করেছে। পরবর্তীতে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রমাণিত হল যে, অফিস সহকারীই টাকা চুরি করেছে। এভাবে প্রকল্পের মাধ্যমে প্রাথমিক ধারণা করে ঐ ধারণার ভিত্তিতে প্রকৃত কারণ নির্ণয় করা হয়। উদ্দীপকের নয়ন একটি লোককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করেছে এবং পরবর্তীতে ঐ ধারণার ভিত্তিতে প্রকৃত কারণ নির্ণয় করেছে। তাই উদ্দীপকের ঘটনাটির মাধ্যমে প্রকল্পের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি কোন বিষয়টিকে ইঙ্গিত করে?
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর