রায়হানের প্রকৃত চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দ্দীপকের রায়হানের হাতের ছাপ পরীক্ষার মাধ্যমে চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্তের (Crucial Instance)' অন্তর্গত। প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় বিরাজ করে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এ অবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ বৈধ প্রকল্পকে সব সময় একমাত্র প্রকল্প হতে হবে। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে । উদ্দীপকে চোর শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন মতে একটি সংকটময় অবস্থার সৃষ্টি হয়। এমতাবস্থায় রায়হান হাতের ছাপ পরীক্ষার মাধ্যমে এই সংকটের অবসান ঘটায় এবং প্রকৃত চোরকে শনাক্ত করে । তাই হাতের ছাপ পরীক্ষা এখানে 'সংকট উত্তরক দৃষ্টান্ত'।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রায়হানের প্রকৃত চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের কোন দিককে …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর