শেয়ারFacebookWhatsApp

প্রকল্পের বৈধ শর্তের আলোকে বাবা ও দাদির বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বাবার বক্তব্য প্রকল্পের বৈধ শর্তের সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু দাদির বক্তব্য প্রকল্পের বৈধ শর্তের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাদের দু'জনের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- প্রকল্পের বৈধতার মূল্য বিচার করার জন্য পাঁচটি শর্ত রয়েছে। প্রথমত, কোনো প্রকল্পকে বৈধ হতে হলে বাস্তব ঘটনার সাথে উক্ত প্রকল্প প্রাসঙ্গিক হতে হবে। যেমন- উদ্দীপকে বাবার মতে বাড়ির কাজের ছেলে সেলফোন নিয়েছে।বাবার এ ধারণা বাস্তব ঘটনার সাথে প্রাসঙ্গিক। কিন্তু দাদির বক্তব্য (সেলফোনটি জ্বীন বা ভূতে নিয়ে গেছে)বাস্তব ঘটনার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। দ্বিতীয়ত, প্রকল্পকে বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য হতে হবে। যেমন- বাবার মতটি যাচাই করা সম্ভব হলেও দাদির মত যাচাইযোগ্য নয়। তৃতীয়ত, প্রকল্পকে পূর্ব প্রতিষ্ঠিত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে । যেমন- উদ্দীপকে বাবার মতটি পূর্বের অনুরূপ প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ। কারণ বাস্তব ঘটনায় আমাদের বাড়ির কোনো জিনিস হারিয়ে গেলে কাজের লোক বা এ শ্রেণির লোক এরূপ ঘটনা ঘটিয়ে থাকেবলে অনুমান করে থাকি । অন্যদিকে দাদির মত পূর্ব প্রতিষ্ঠিত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ নয়। চতুর্থত, প্রকল্পের ভবিষ্যদ্বাণী বা ব্যাখ্যা করার সমর্থ্য থাকতে হবে। যেমন- উদ্দীপকে বাবার মতটি ব্যাখ্যা করার সামর্থ্য রাখে, কিন্তু দাদির মতটি যথার্থ ব্যাখ্যা করা সম্ভব নয়। পঞ্চমত, প্রকল্পকে সরল হতে হবে। যেমন- উদ্দীপকে বাবার মতটি সহজ ও সরল কিন্তু দাদির মতটি কাল্পনিক ও জটিল। সুতরাং ওপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, বাবার বক্তব্য প্রকল্পের বৈধতার শর্তগুলো পালন করে । কিন্তু দাদির বক্তব্য বৈধতার শর্ত পালন করে না ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রকল্পের বৈধ শর্তের আলোকে বাবা ও দাদির বক্তব্যের তুলনামূলক বিশ্লেষ…

উদ্দীপক

বাসা থেকে সেলফোন হারিয়ে গেল। বাবা মনে মনে ভাবলেন বাড়ির কাজের ছেলে এটি নিয়েছে। দাদি ভাবলেন সেলফোনটি কোনো জ্বীন বা ভূতে নিয়েছে। অন্যদিকে, মা মনে করলেন পাশের বাড়ির জসিমের কাজ এটি। অবশেষে বাড়ির বুয়েট পড়ুয়া ছেলে রায়হান হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর শনাক্ত করলেন।

Rajshahi · 2017

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাকে প্রকল্প (Hypothesis) বলে ।

উত্তর

প্রকল্পের প্রথম স্তর হলো ঘটনার নিরীক্ষণ। কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করি। মূলত নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। যেমন- বিজ্ঞানী নিউটন তার মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করতে গিয়ে প্রথমে গাছ থেকে মাটিতে আপেলের পতন দেখে প্রকল্প করেছিলেন যে, মাটিতে এমন কোনো আকর্ষণআছে যা আপেলটিকে মাটির কাছে টেনে এনেছে।

উত্তর

দ্দীপকের রায়হানের হাতের ছাপ পরীক্ষার মাধ্যমে চোর শনাক্তকরণ প্রক্রিয়া প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্তের (Crucial Instance)' অন্তর্গত। প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় বিরাজ করে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এ অবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ বৈধ প্রকল্পকে সব সময় একমাত্র প্রকল্প হতে হবে। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে । উদ্দীপকে চোর শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন মতে একটি সংকটময় অবস্থার সৃষ্টি হয়। এমতাবস্থায় রায়হান হাতের ছাপ পরীক্ষার মাধ্যমে এই সংকটের অবসান ঘটায় এবং প্রকৃত চোরকে শনাক্ত করে । তাই হাতের ছাপ পরীক্ষা এখানে 'সংকট উত্তরক দৃষ্টান্ত'।

উত্তর

উদ্দীপকে বাবার বক্তব্য প্রকল্পের বৈধ শর্তের সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু দাদির বক্তব্য প্রকল্পের বৈধ শর্তের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাদের দু'জনের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- প্রকল্পের বৈধতার মূল্য বিচার করার জন্য পাঁচটি শর্ত রয়েছে। প্রথমত, কোনো প্রকল্পকে বৈধ হতে হলে বাস্তব ঘটনার সাথে উক্ত প্রকল্প প্রাসঙ্গিক হতে হবে। যেমন- উদ্দীপকে বাবার মতে বাড়ির কাজের ছেলে সেলফোন নিয়েছে।বাবার এ ধারণা বাস্তব ঘটনার সাথে প্রাসঙ্গিক। কিন্তু দাদির বক্তব্য (সেলফোনটি জ্বীন বা ভূতে নিয়ে গেছে)বাস্তব ঘটনার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। দ্বিতীয়ত, প্রকল্পকে বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য হতে হবে। যেমন- বাবার মতটি যাচাই করা সম্ভব হলেও দাদির মত যাচাইযোগ্য নয়। তৃতীয়ত, প্রকল্পকে পূর্ব প্রতিষ্ঠিত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে । যেমন- উদ্দীপকে বাবার মতটি পূর্বের অনুরূপ প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ। কারণ বাস্তব ঘটনায় আমাদের বাড়ির কোনো জিনিস হারিয়ে গেলে কাজের লোক বা এ শ্রেণির লোক এরূপ ঘটনা ঘটিয়ে থাকেবলে অনুমান করে থাকি । অন্যদিকে দাদির মত পূর্ব প্রতিষ্ঠিত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ নয়। চতুর্থত, প্রকল্পের ভবিষ্যদ্বাণী বা ব্যাখ্যা করার সমর্থ্য থাকতে হবে। যেমন- উদ্দীপকে বাবার মতটি ব্যাখ্যা করার সামর্থ্য রাখে, কিন্তু দাদির মতটি যথার্থ ব্যাখ্যা করা সম্ভব নয়। পঞ্চমত, প্রকল্পকে সরল হতে হবে। যেমন- উদ্দীপকে বাবার মতটি সহজ ও সরল কিন্তু দাদির মতটি কাল্পনিক ও জটিল। সুতরাং ওপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, বাবার বক্তব্য প্রকল্পের বৈধতার শর্তগুলো পালন করে । কিন্তু দাদির বক্তব্য বৈধতার শর্ত পালন করে না ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।