উদ্দীপকে বর্ণিত অমলের শেষোক্ত বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ পাওয়া যায় তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অমলের শেষোক্ত বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' (Analysis) রূপ পাওয়া যায়। নিচে এ রূপটি সম্পর্কে আলোচনা করা হলো- আমরা জানি, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপটি হলো 'বিশ্লেষণ'। সাধারণত যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্র কারণ নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে।ব্যাখ্যার এ অংশে দেখানো হয়, একটি মিশ্র কার্য (Mixed Effect) কতকগুলো পৃথক পৃথক কারণের (Cause) মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। বস্তুত অনেক কার্যের পিছনে কয়েকটি স্বতন্ত্র কারণ কাজ করে এবং এসব কারণ মিলিত হয়ে যৌথ কার্য উৎপন্ন করে। যেমন- নৌকার গতি বিশ্লেষণ করলে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়। এসব মিশ্র কার্য একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। উদ্দীপকে বর্ণিত একটি সেমিনারে অমল সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে চালকের ত্রুটিপূর্ণ ড্রাইভিং, প্রশিক্ষণের অভাব এবং ট্রাফিক আইনের প্রতি অবহেলা ইত্যাদি বিষয় উল্লেখ করে। অর্থাৎ তার বক্তব্যে ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপটি পরিলক্ষিত হয়। পরিশেষে বলা যায়, মিশ্র কার্য হচ্ছে কয়েকটি স্বতন্ত্র কারণের একত্রিত ফল। ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপের মাধ্যমে মিশ্র কার্যের স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে বর্ণনা করা হয়। যেমনটি করেছে উদ্দীপকের অমল। সে সড়ক দুর্ঘটনার কতকগুলো স্বতন্ত্র কারণ বর্ণনা করেছে। এ কারণে তার বক্তব্য বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অমলের শেষোক্ত বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ প…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর