ঘটনা-১ এ দাদি ও পর্ণার বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ঘটনা-১ এ দাদির বক্তব্য প্রকল্পের বৈধ শর্তের সাথে সঙ্গতিপূর্ণ না হলেও পর্ণার বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির সাথে সঙ্গতিপূর্ণ। নিচে এ বিষয়টি বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লেষণ করা হলো-কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তা বাস্তব ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। যেমন- উদ্দীপকে 'জ্বর না কমা পর্যন্ত কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে হয় এবং প্যারাসিটামল খাওয়াতে হয়'-পর্ণার এ বক্তব্যটি বাস্তবতার সাথে প্রাসঙ্গিক। কিন্তু 'পানি পড়া খাওয়ালে জ্বর সেরে যাবে'-দাদির এ বক্তব্যটি বাস্তব ঘটনার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। প্রকল্পকে বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য হতে হবে এবং পূর্ব প্রতিষ্ঠিত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। উদ্দীপকের পর্ণার মতটি যাচাই করা সম্ভব, তবে দাদির মত যাচাইযোগ্য নয়।আমরা জানি, প্রকল্পের ভবিষ্যদ্বাণী বা ব্যাখ্যা করার সামর্থ্য থাকে। অর্থাৎ একই ঘটনা একই সমস্যা থেকে ঘটলে তার সমাধান সর্ব অবস্থায় একই হবে। প্রকল্পের এসব বিষয়ের সাথে কেবল পর্ণার মতটি সাদৃশ্যপূর্ণ, দাদির মতটি নয়।সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, ঘটনা-১ এ দাদির বক্তব্য প্রকল্পের বৈধ শর্তের সাথে সঙ্গতিপূর্ণ না হলেও পর্ণার বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ এ দাদি ও পর্ণার বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লে…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর