শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ প্রকল্প প্রমাণের কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রকল্প প্রমাণের 'চরম পরীক্ষণের' বিষয়টিকে ইঙ্গিত করে। একটি ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এমতাবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায় । এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। আর এ দৃষ্টান্ত পরীক্ষণের মাধ্যমে পাওয়া গেলে তাকে বলা হয় চরম পরীক্ষণ। যেমন: মাটি খুঁড়তে গিয়ে এক সময় একটি পাত্রে কতগুলো চকচকে পদার্থের টুকরা পাওয়া গেল। প্রথমে বোঝা গেল না এগুলো কাঁচ না হীরা। পরে পরীক্ষা করে দেখা গেল এগুলো হীরার টুকরা। এরূপ দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১ এ বর্ণিত জর্জিয়া একটি কাচপাত্রে অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি প্রবেশ করিয়ে দেখলো হাইড্রোজেন গ্যাস পুড়ছে। জর্জিয়ার এ পরীক্ষণের সাহায্যে যথার্থভাবে প্রমাণিত হয় যে, হাইড্রোজেন আগুনে দগ্ধ হয়। এ কারণে বলা যায়, দৃশ্যকল্প-১ এ প্রকল্প প্রমাণের চরম পরীক্ষণের বিষয়টিকে ইঙ্গিত করে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ প্রকল্প প্রমাণের কোন দিকটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জর্জিয়া একটি কাঁচপাত্রে অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি প্রবেশ করিয়ে দেখলো হাইড্রোজেন গ্যাস পুড়ছে। দৃশ্যকল্প-২: গভীর রাতে শাঁওলীর কান্নায় পরিবারের সকল সদস্য জেগে উঠে। শাঁওলীর মা বললেন, কুবাতাস লাগার কারণে শাঁওলী পেটে ব্যথায় কাঁদছে।

Chittagong · 2019

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে।

উত্তর

স্ববিরোধী প্রকল্পের স্বকীয় মূল্য থাকে না বলে প্রকল্প স্ববিরোধী হতে পারে না। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা । এ আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হয়। যদি এই ধারণা সংশ্লিষ্ট ঘটনার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে ওই প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। এ কারণে প্রকল্প স্ববিরোধী হতে পারবে না।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রকল্প প্রমাণের 'চরম পরীক্ষণের' বিষয়টিকে ইঙ্গিত করে। একটি ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এমতাবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায় । এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। আর এ দৃষ্টান্ত পরীক্ষণের মাধ্যমে পাওয়া গেলে তাকে বলা হয় চরম পরীক্ষণ। যেমন: মাটি খুঁড়তে গিয়ে এক সময় একটি পাত্রে কতগুলো চকচকে পদার্থের টুকরা পাওয়া গেল। প্রথমে বোঝা গেল না এগুলো কাঁচ না হীরা। পরে পরীক্ষা করে দেখা গেল এগুলো হীরার টুকরা। এরূপ দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ লক্ষ করা যায়। দৃশ্যকল্প-১ এ বর্ণিত জর্জিয়া একটি কাচপাত্রে অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি প্রবেশ করিয়ে দেখলো হাইড্রোজেন গ্যাস পুড়ছে। জর্জিয়ার এ পরীক্ষণের সাহায্যে যথার্থভাবে প্রমাণিত হয় যে, হাইড্রোজেন আগুনে দগ্ধ হয়। এ কারণে বলা যায়, দৃশ্যকল্প-১ এ প্রকল্প প্রমাণের চরম পরীক্ষণের বিষয়টিকে ইঙ্গিত করে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়। প্রকল্প প্রণয়নের সময় ঘটনার সম্ভাব্য কারণ অনুমান করা হয়। তাই প্ৰকল্প প্রণয়নে এমন কারণ অনুমান করতে হয়, যার বাস্তব অস্তিত্ব আছে। এরূপ কারণকেই বলা হয় বাস্তব কারণ। এটি যথার্থ বা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। অর্থাৎ কোনো প্রকল্পকে যথার্থ বা বৈধ হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবতা বর্জিত কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। যেমন— একটি শিশু হারিয়ে গেলে কেউ যদি অনুমান করে শিশুটিকে ভূতে নিয়ে গেছে, তাহলে এরূপ কারণটি বাস্তবতা বর্জিত হবে। কেননা ভূত বলে বাস্তবে আমরা কিছু দেখি না। ঠিক এমন দৃষ্টান্তই লক্ষ করা যায় দৃশ্যকল্প-২ এ। দৃশ্যকল্প-২ এ বর্ণিত গভীর রাতে শাঁওলীর কান্নার কারণ হিসেবে তার মা বলেন, কুবাতাস লাগার কারণে শাঁওলী পেটের ব্যথায় কাঁদছে। তার এ বক্তব্য বাস্তবতাবর্জিত। কেননা বাস্তবে কুবাতাস বলে কিছু নেই আর এরূপ বাতাসে পেটে ব্যথা হয় এমন বক্তব্য অবাস্তব। এ কারণে শাঁওলীর মা'র বক্তব্য হলো অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্পের মর্যাদা লাভ করতে হলে কতগুলো শর্ত পালন করতে হয়। প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক হওয়া শর্তগুলোর অন্যতম। এ শর্তের ভিত্তিতে বলা যায়, দৃশ্যকল্প-২ এ বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।