দৃশ্যকল্প-১ এবং ২ এ পরীক্ষণাত্মক পদ্ধতির যে যে বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় পাঠ্যবইয়ের আলোকে তার তুলনামূলক আলোচনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ব্যতিরেকী পদ্ধতি এবং দৃশ্যকল্প-২ এ সহপরিবর্তন পদ্ধতির ইঙ্গিত রয়েছে। নিম্নে পদ্ধতি দুটির তুলনামূলক আলোচনা করা হলো: কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে সহপরিবর্তন পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি উভয়ের গুরুত্ব রয়েছে। ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্কের গুণগত দিক নির্ণয় করা যায়। আর সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করা যায়। মূলত যেখানে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ সম্ভব হয় না, সেখানে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়। সহপরিবর্তন পদ্ধতিতে কার্যকারণ সম্পর্ক জানা যায় না কিন্তু ব্যতিরেকী পদ্ধতিতে কার্যকারণ সম্পর্ক কেবল জানাই যায় না তা প্রমাণও করা যায়। সহপরিবর্তন পদ্ধতির মধ্যে নিরীক্ষণ, পরীক্ষণ উভয়ই দেখা যায়। কিন্তু ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে পরীক্ষা পদ্ধতি। দৃশ্যকল্প-১ এ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পারদস্তম্ভ বৃদ্ধি পাচ্ছে। যেটা সহ-পরিবর্তন পদ্ধতির দৃষ্টান্ত। অন্যদিকে দৃশ্যকল্প-২ বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টাধ্বনি শোনার বিষয় ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, সহপরিবর্তন পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতির মধ্যে কিছু বৈসাদৃশ্য থাকলেও তাদের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং ২ এ পরীক্ষণাত্মক পদ্ধতির যে যে বিষয়ের ইঙ্গিত পাওয়া …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর