উদ্দীপকের সিসি ক্যামেরার ফুটেজের ভূমিকাটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সিসি ক্যামেরার ফুটেজের ভূমিকাটি প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তের' অন্তর্গত।' প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় থাকে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এমতাবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ বৈধ প্রকল্পকে সব সময় একমাত্র প্রকল্প হতে হবে। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে এরূপ দৃষ্টান্ত মুখ্য ভূমিকা পালন করে। তাই প্রকল্প প্রমাণের জন্য সংকট উত্তরক দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ।উদ্দীপকে বর্ণিত ঘটনায় ব্যাংক চুরির ঘটনায় পুলিশ ব্যাংকের সকলকে জিজ্ঞাসাবাদ করেও প্রকৃত চোরকে সনাক্ত করতে ব্যর্থ হয়। পরবর্তীতে পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে প্রকৃত চোরকে সনাক্ত করে। অর্থাৎ এখানে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সিসি ক্যামেরার ফুটেজের ভূমিকাটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর