শেয়ারFacebookWhatsApp

নাইট গার্ডের প্রকল্পটির বৈধতা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত নাইট গার্ডের প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প। নিচে এই প্রকল্প মূল্যায়ন করা হলো-প্রকল্প প্রণয়নের সময় কোনো ঘটনার সম্ভাব্য কারণ অনুমান করা হয়। তাই কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয়, যার বাস্তব অস্তিত্ব আছে। এরূপ কারণকেই বলা হয় বাস্তব কারণ। এটি যথার্থ বা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। অর্থাৎ কোনো প্রকল্পকে যথার্থ বা বৈধ হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। খ্যাতনামা ব্রিটিশ বিজ্ঞানী আইজ্যাক নিউটন কোনো ঘটনা ব্যাখ্যায় কেবল বাস্তব কারণের কথাই বলেছেন। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবতা বর্জিত কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। যেমন- একটি শিশু হারিয়ে গেলে কেউ যদি অনুমান করে শিশুটিকে ভূতে নিয়ে গেছে, তাহলে এরূপ কারণটি বাস্তবতা বর্জিত হবে। কেননা ভূত বলে বাস্তবে আমরা কিছু দেখি না। কিন্তু উপরের ঘটনার কারণ হিসেবে যদি বলা হয়, শিশুটিকে অপহরণ করা হয়েছে, তাহলে তা বাস্তব বৈধ কারণ হিসেবে গণ্য হবে। এ কারণে প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অবৈধ প্রকল্প কখনই কাম্য নয়।উদ্দীপকে বর্ণিত ব্যাংক চুরির ঘটনায় নাইট গার্ড পুলিশকে বলে, ব্যাংকের ভেতরে অনেক ভূত রয়েছে। তার এ বক্তব্য বাস্তবতাবর্জিত। কেননা বাস্তবে আমরা কোনো ভূতের অস্তিত্ব প্রত্যক্ষ করি না।পরিশেষে বলা যায়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্পের মর্যাদা লাভ করতে হলে কতগুলো শর্ত পালন করতে হয়। প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক হওয়া যার অন্যতম। এ শর্তের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত নাইট গার্ডের প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

নাইট গার্ডের প্রকল্পটির বৈধতা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

উদ্দীপক

ব্যাংক কর্মকর্তা জালাল সাহেব তার ব্যাংকের ভল্ট খুলে দেখলেন, সেখানে কোনো টাকা নাই। বিষয়টি পুলিশকে জানানো হলো। পুলিশ ব্যাংকের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল। জিজ্ঞাসাবাদে নাইট গার্ড পুলিশকে বলল, ব্যাংকের ভেতরে অনেক ভূত রয়েছে। তারাই হয়ত এ কাজ করেছে। এরপর পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে প্রকৃত চোরকে সনাক্ত করল।

Dhaka · 2018

উত্তর

প্রকল্প হলো কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করা।

উত্তর

কোনো একটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয় যার বাস্তব অস্তিত্ব আছে, সেই কারণকেই বাস্তব কারণ বলে। আমরা প্রকল্পের প্রকৃত কারণকেই বাস্তব কারণ হিসেবে মনে করে থাকি। বস্তুত, প্রকল্পের মধ্যে কোনো অবাস্তব প্রকল্প কখনো প্রকৃতি প্রদত্ত ঘটনাবলির ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে না। তাই কারণ হিসেবে এমন কিছু বিষয় সম্পর্কে ধারণা করা যায়, যার অবস্থান সম্পর্কে উপযুক্ত প্রমাণের মাধ্যমে বর্ণনা করা সম্ভব। এ ধরনের একটি আনুমানিক কারণকেই বাস্তব কারণ হিসেবে আখ্যায়িত করা হয়।

উত্তর

উদ্দীপকের সিসি ক্যামেরার ফুটেজের ভূমিকাটি প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তের' অন্তর্গত।' প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় থাকে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এমতাবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ বৈধ প্রকল্পকে সব সময় একমাত্র প্রকল্প হতে হবে। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে এরূপ দৃষ্টান্ত মুখ্য ভূমিকা পালন করে। তাই প্রকল্প প্রমাণের জন্য সংকট উত্তরক দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ।উদ্দীপকে বর্ণিত ঘটনায় ব্যাংক চুরির ঘটনায় পুলিশ ব্যাংকের সকলকে জিজ্ঞাসাবাদ করেও প্রকৃত চোরকে সনাক্ত করতে ব্যর্থ হয়। পরবর্তীতে পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে প্রকৃত চোরকে সনাক্ত করে। অর্থাৎ এখানে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নাইট গার্ডের প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প। নিচে এই প্রকল্প মূল্যায়ন করা হলো-প্রকল্প প্রণয়নের সময় কোনো ঘটনার সম্ভাব্য কারণ অনুমান করা হয়। তাই কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয়, যার বাস্তব অস্তিত্ব আছে। এরূপ কারণকেই বলা হয় বাস্তব কারণ। এটি যথার্থ বা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। অর্থাৎ কোনো প্রকল্পকে যথার্থ বা বৈধ হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। খ্যাতনামা ব্রিটিশ বিজ্ঞানী আইজ্যাক নিউটন কোনো ঘটনা ব্যাখ্যায় কেবল বাস্তব কারণের কথাই বলেছেন। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবতা বর্জিত কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। যেমন- একটি শিশু হারিয়ে গেলে কেউ যদি অনুমান করে শিশুটিকে ভূতে নিয়ে গেছে, তাহলে এরূপ কারণটি বাস্তবতা বর্জিত হবে। কেননা ভূত বলে বাস্তবে আমরা কিছু দেখি না। কিন্তু উপরের ঘটনার কারণ হিসেবে যদি বলা হয়, শিশুটিকে অপহরণ করা হয়েছে, তাহলে তা বাস্তব বৈধ কারণ হিসেবে গণ্য হবে। এ কারণে প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অবৈধ প্রকল্প কখনই কাম্য নয়।উদ্দীপকে বর্ণিত ব্যাংক চুরির ঘটনায় নাইট গার্ড পুলিশকে বলে, ব্যাংকের ভেতরে অনেক ভূত রয়েছে। তার এ বক্তব্য বাস্তবতাবর্জিত। কেননা বাস্তবে আমরা কোনো ভূতের অস্তিত্ব প্রত্যক্ষ করি না।পরিশেষে বলা যায়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্পের মর্যাদা লাভ করতে হলে কতগুলো শর্ত পালন করতে হয়। প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক হওয়া যার অন্যতম। এ শর্তের ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত নাইট গার্ডের প্রকল্পটি একটি অবৈধ প্রকল্প।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।