উদ্দীপকে পুলিশ অফিসারের কর্মকাণ্ড প্রকল্প প্রমাণের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পুলিশ অফিসারের কর্মকাণ্ড প্রকল্প প্রমাণের 'সংকট উত্তরক দৃষ্টান্তের' (Crucial Instance) অন্তর্গত। প্রকৃতিতে অনেক ঘটনা আছে যা খুবই জটিল অবস্থায় বিরাজ করে। এক্ষেত্রে ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এঅবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ বৈধ প্রকল্পকে সব সময় একমাত্র প্রকল্প হতে হবে। এক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে । উদ্দীপকে বর্ণিত ঘটনাটির প্রকৃত কারণ নির্ণয়ে পায়ের আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হয়। পরবর্তীতে এ পায়ের ছাপের মাধ্যমেই প্রকৃত দোষীকে সনাক্ত করা হয়। অর্থাৎ এখানে পায়ের আঙ্গুলের ছাপ পরীক্ষা হলো সংকট উত্তরক দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সংকট উত্তরক দৃষ্টান্ত মুখ্য ভূমিকা পালন করে। তাই প্রকল্প প্রমাণের জন্য সংকট উত্তরক দৃষ্টান্ত খুবই গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পুলিশ অফিসারের কর্মকাণ্ড প্রকল্প প্রমাণের কোন দিককে নির্দে…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর