উদ্দীপকে সামিরা ও শাকিরার বক্তব্য তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে বিদ্যমান পার্থক্য বিশ্লেষণ করা হলো- আমরা জানি, কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা (Scientific Explanation) বলে। অন্যদিকে, কোনো কার্যকারণ নিয়ম ব্যতিরেকে কেবল মনগড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা (Popular Explanation) বলে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের সময় মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় বিবেচনা করা হয় । বৈজ্ঞানিক ব্যাখ্যা এমনভাবে প্রদান করা হয় যা আমাদের জিজ্ঞাসা ও বুদ্ধিবৃত্তিকে পরিতৃপ্ত করে। অর্থাৎ এই ধরনের ব্যাখ্যায় অলৌকিকতা বা আকস্মিকতার কোনো স্থান নেই। অন্যদিকে লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির প্রভুত্ব স্বীকার করে নেওয়া হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে ও মনগড়া ব্যাখ্যা দেয়া হয় বলে এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না । পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পায়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান-ধারণা প্রকাশ পায়। এ কারণেই বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে কেবল বৈজ্ঞানিক ব্যাখ্যাই সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ও অধিক গুরুত্বের দাবিদার ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সামিরা ও শাকিরার বক্তব্য তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর