দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন শর্তটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' হওয়ার শর্তটির ইঙ্গিত রয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্পটি হবে এমন ঘটনার নির্দেশক যার অস্তিত্ব প্রকৃতিতেইবিদ্যমান। যেমন- একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে শিশুটিকে দৈত্য নিয়ে গেছে, তাহলে এ ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব। কারণ জগতে দৈত্য বলে কোনো কিছুর বাস্তব অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ। কিন্তু যদি আমরা বলি শিশুটিকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে তাহলে তা বাস্তব ঘটনার সাথে সংগতিপূর্ণ হবে এবং প্রকল্পটি বৈধ হবে। উদ্দীপকে প্রশিক্ষণার্থীর রাস্তায় যানজটের কারণে ক্লাসে বিলম্বে উপস্থিত হওয়া বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ দৃশ্যকল্প-১ এ প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তটির ইঙ্গিত রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন শর্তটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর