উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ সুফিয়ান সাহেব প্রকল্প প্রণয়নে কোনো শর্ত লঙ্ঘন করেছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখত ঘটনা-১ এ সুফিয়ান সাহেব প্রকল্প প্রণয়নের 'সুনির্দিষ্ট শর্তটি' লঙ্ঘন করেছে। শর্ত অনুযায়ী প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে; অস্পষ্ট হলে চলবে না। কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই আমরা প্রকল্প প্রণয়ন করি। কাজেই তাকে যথাসম্ভব সুষ্পষ্ট হতে হবে। প্রকল্প অস্পষ্ট হলে কোনো কাজে আসে না। যেমন— ভূমিকম্পের কারণ হিসেবে কেউ যদি ধারণা করে, পৃথিবীর আভ্যন্তরীণ গোলাযোগের ফলে ভূমিকম্প হয়। তাহলে তার প্রকল্পটি অস্পষ্ট হবে। এরূপ প্রকল্পের কোনো মূল্য নেই। এখানে কারণ সুনির্দিষ্ট নয়। পরিষ্কার করে বলতে হবে গোলাযোগের স্বরূপ কী এবং কীরূপ তা ভূমিকম্পের উৎপত্তি ঘটায়। উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ দেখা যায়, সুফিয়ান সাহেব বাসায় ফিরে মোবাইল না পেয়ে ধারণা করলেন, মোবাইলটি হয় ব্যাগে রয়ে গেছে না হয় অফিসের টেবিলেই রয়ে গেছে। মোবাইল না পাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ নির্দেশ করতে পারেনি। এ কারণে বলা যায়, সুফিয়ান সাহেব প্রকল্পের 'সুনির্দিষ্ট শর্তটি' লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ সুফিয়ান সাহেব প্রকল্প প্রণয়নে কোনো শর্…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর