দৃশ্যকল্প-২ এর সিদ্ধান্ত নেয়ার পদ্ধতিটি কি সবচেয়ে গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এর সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটি হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি । যাকে আমরা সব থেকে গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে আখ্যায়িত করতে পারি I ব্যতিরেকী পদ্ধতি মূখ্যত একটি পরীক্ষণ পদ্ধতি। এর দৃষ্টান্তগুলো একটু বিশেষ ধরনের। কেবলমাত্র পরীক্ষণের সাহায্যেই তাদেরকে সুষ্ঠুভাবে সংগ্রহ করা যায়। এ পদ্ধতিতে অপরাপর অবস্থাবলীকে অপরিবর্তিত রেখে একটি বিশেষ অবস্থাকে একবার হাজির করে তার প্রতিক্রিয়া লক্ষ করা হয় এবং আর একবার তাকে সরিয়ে তার প্রতিক্রিয়া লক্ষ করা হয়। এভাবে পরীক্ষার ওপর নির্ভর এ পদ্ধতির সিদ্ধান্ত স্থাপন করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। তবে এই পদ্ধতির ভুল প্রয়োগ করা হলে যুক্তিদোষ ঘটে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায় সদর্থক ও নঞর্থক উভয় দৃষ্টান্তে মি. মিজানের অপরিহার্যতা প্রকাশ পেয়েছে। এ কারণে বলা হয়েছে মি. মিজান হলো উক্ত ঘটনার কারণ। বস্তুত দৃশ্যকল্প-২ এর দৃষ্টান্তটি ব্যতিরেকী পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর সিদ্ধান্ত নেয়ার পদ্ধতিটি কি সবচেয়ে গ্রহণযোগ্য? তোম…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর