শেয়ারFacebookWhatsApp

তথ্য-২ এ বর্ণিত বিষয়টি প্রকল্পের স্তরের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে তথ্য-২ এ বর্ণিত বিষয়টি বৈধ প্রকল্পের সকল স্তর অতিক্রম করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্প একটি প্রক্রিয়া। প্রকল্পের এই প্রক্রিয়াসম্পন্ন করতে ৪টি স্তর অতিক্রম করতে হয়। প্রকল্পের চারটি স্তর হলো- ১. ঘটনার নিরীক্ষণ: কোনো বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে হলে প্রথমে প্রয়োজন ঘটনা নিরীক্ষণ করা। কেননা ঘটনা নিরীক্ষণ না করে সে সম্পর্কে কোনো ধারণা গঠন করা যায় না। আমরা ঘটনা নিরীক্ষণের অভিজ্ঞতা থেকেই প্রকল্প গঠন করি। তাই ঘটনার নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর। ২. প্রাথমিক আনুমানিক ধারণা গঠন: প্রকল্পের ক্ষেত্রে দেখা যায়, নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ, ঘটনার নিরীক্ষণ থেকে আমরা যেসব তথ্য পেয়ে থাকি, সেসব তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে আমরা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। তাই প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্পের দ্বিতীয় পর্যায়। ৩. সিদ্ধান্ত: প্রকল্পে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। অর্থাৎ ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের প্রাথমিক আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত গঠন করা হয়। ৪. যাচাইকরণ: যাচাইকরণ প্রকল্পের সর্বশেষ স্তর। এখানে গৃহীত সিদ্ধান্তটি বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। সিদ্ধান্তটি বাস্তবের অনুরূপ হলে সঠিক হয়। আর বাস্তবতার বিরোধী হলে প্রকল্পটি বাতিল বলে গণ্য হয়। উদ্দীপকের নীলের মা নীলের পেট ব্যথার কারণ নিরীক্ষণ করে আনুমানিক ধারণা করেন যে, সে হয়তো স্কুলের ক্যান্টিনে কিছু খেয়েছে। এর ভিত্তিতে নীলের বন্ধুর সাথে আলাপ করে জানতে পারলেন, নীল ক্যান্টিনে শিঙাড়া ও সমুচা খেয়েছে এটি তার আনুমানিক ধারণা ও সিদ্ধান্ত যাচাইয়ে প্রমাণিত হয়েছে। সুতরাং নীলের মায়ের প্রকল্পটিতে প্রকল্পের সকল স্তরের প্রতিফলন ঘটেছে। তাই তথ্য-২ এর বিষয়টি একটি যথার্থ ও বৈধ প্রকল্প।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

তথ্য-২ এ বর্ণিত বিষয়টি প্রকল্পের স্তরের আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

তথ্য-১: সাইফুল বাজারে যাওয়ার সময় সাইকেল থেকে পড়ে হাত ভেঙে ফেলে। তার মা বলল, ব্যাডমিন্টন খেলতে যাও, তাহলে হাত ভালো হয়ে যাবে। তথ্য-২: নীল পেট ব্যথার কারণে কিছুতেই দুপুরে খেতে চাচ্ছে না। তার মা ধারণা করলেন, নীল হয়তো স্কুলের ক্যান্টিনে কিছু খেয়েছে। পরে নীলের বন্ধুর সাথে আলাপ করে তিনি জানলেন। নীল ক্যান্টিনে শিঙাড়া ও সমুচা খেয়েছে।

Mymensingh · 2025

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণাকে প্রকল্প বলে।

উত্তর

কোনো বৈধ প্রকল্পের অভাবে সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে কাজ চালানো প্রকল্প বলে। বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় বিভিন্ন জটিলতার কারণে ঘটনার কারণ নির্ণয়ে বৈধ প্রকল্প প্রণয়ন করা যায় না। এ অবস্থায় সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য কাজ চালানো প্রকল্প প্রণয়ন করতে হয়। তাই কাজ চালানো প্রকল্প প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের তথ্য-১ এ মার বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কারণ এটি একটি আত্মবিরোধী প্রকল্প। কেননা, এখানে সাইফুলের মায়ের প্রকল্প এবং ঘটনা পরস্পর বিরোধী। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুমানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পালন করতে হয়। যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে সংশ্লিষ্ট ঘটনার সাথে অসংগতিপূর্ণ হতে হবে। অর্থাৎ প্রকল্পটি আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। প্রকল্পটি যদি সংশ্লিষ্ট ঘটনার সাথে বিরোধী হয় তাহলে সেই প্রকল্প দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের সাইফুলের হাত ভেঙে যাওয়ায় তার মা তাকে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু বৈধ প্রকল্পের শর্তের আলোকে এটি একটি আত্মবিরোধী প্রকল্প। কেননা ভাঙা হাত দিয়ে ব্যাডমিন্টন খেললে ভাঙা হাত কিছুতেই ভালো হবে না বরং ব্যথা আরও বেড়ে যাবে। সুতরাং এটি একটি আত্মবিরোধী প্রকল্প, যা বৈধ প্রকল্পের শর্তের আলোকে যথার্থ নয়।

উত্তর

উদ্দীপকে তথ্য-২ এ বর্ণিত বিষয়টি বৈধ প্রকল্পের সকল স্তর অতিক্রম করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্প একটি প্রক্রিয়া। প্রকল্পের এই প্রক্রিয়াসম্পন্ন করতে ৪টি স্তর অতিক্রম করতে হয়। প্রকল্পের চারটি স্তর হলো- ১. ঘটনার নিরীক্ষণ: কোনো বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে হলে প্রথমে প্রয়োজন ঘটনা নিরীক্ষণ করা। কেননা ঘটনা নিরীক্ষণ না করে সে সম্পর্কে কোনো ধারণা গঠন করা যায় না। আমরা ঘটনা নিরীক্ষণের অভিজ্ঞতা থেকেই প্রকল্প গঠন করি। তাই ঘটনার নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর। ২. প্রাথমিক আনুমানিক ধারণা গঠন: প্রকল্পের ক্ষেত্রে দেখা যায়, নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ, ঘটনার নিরীক্ষণ থেকে আমরা যেসব তথ্য পেয়ে থাকি, সেসব তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে আমরা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। তাই প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্পের দ্বিতীয় পর্যায়। ৩. সিদ্ধান্ত: প্রকল্পে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। অর্থাৎ ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের প্রাথমিক আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত গঠন করা হয়। ৪. যাচাইকরণ: যাচাইকরণ প্রকল্পের সর্বশেষ স্তর। এখানে গৃহীত সিদ্ধান্তটি বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। সিদ্ধান্তটি বাস্তবের অনুরূপ হলে সঠিক হয়। আর বাস্তবতার বিরোধী হলে প্রকল্পটি বাতিল বলে গণ্য হয়। উদ্দীপকের নীলের মা নীলের পেট ব্যথার কারণ নিরীক্ষণ করে আনুমানিক ধারণা করেন যে, সে হয়তো স্কুলের ক্যান্টিনে কিছু খেয়েছে। এর ভিত্তিতে নীলের বন্ধুর সাথে আলাপ করে জানতে পারলেন, নীল ক্যান্টিনে শিঙাড়া ও সমুচা খেয়েছে এটি তার আনুমানিক ধারণা ও সিদ্ধান্ত যাচাইয়ে প্রমাণিত হয়েছে। সুতরাং নীলের মায়ের প্রকল্পটিতে প্রকল্পের সকল স্তরের প্রতিফলন ঘটেছে। তাই তথ্য-২ এর বিষয়টি একটি যথার্থ ও বৈধ প্রকল্প।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।