উদ্দীপকে আত্মীয়স্বজনের বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আত্মীয়স্বজনের বক্তব্যে বৈধ প্রকাশের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কেননা, আত্মীয়স্বজন যে প্রকল্প করেছে সেটি বাস্তব কারণভিত্তিক নয়। কোনো ঘটনার কারণ অনুমানের জন্য যে প্রারম্ভিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকাশ প্রণয়ন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য বা ঘটনাটিকে ব্যাখ্যা করার জন্য। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা অবাস্তব কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। আর বাস্তবের সাথে অসংগতিপূর্ণ কোনো কারণ দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের তামিমের জ্বর আসার কারণে সে আবোল-তাবোল কথা বলতে থাকাকে আত্মীয়স্বজন পাগল হয়ে গেছে বলে যে বক্তব্য দিয়েছে তা বৈধ প্রকল্পের শর্তের পরিপন্থি। কেননা কেউ আবোল-তাবোল কথা বললে তাকে পাগল বলতে হবে বা তাকে পাগল বলে অভিহিত করতে হবে এর কোনো বাস্তব ভিত্তি নেই। কেননা আবোল-তাবোল কথা বলা মানেই পাগল নয়। সুতরাং উদ্দীপকের আত্মীয়স্বজনের বক্তব্য বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আত্মীয়স্বজনের বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর