শেয়ারFacebookWhatsApp

বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে ডাক্তারের বক্তব্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ডাক্তারের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে যথার্থ। কেননা ডাক্তারের প্রকল্পটি বৈধ প্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ ১. কোনো প্রকল্পকে বৈধ হতে গেলে তাকে সুনির্দিষ্ট ও স্পষ্ট হতে হবে। অনির্দিষ্ট ও অস্পষ্ট কোনো আনুমানিক ধারণা বৈধ বলে গণ্য হবে না। ২. প্রকল্পকে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। কেননা অপ্রাসঙ্গিক কোনো বিষয় দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। ৩. প্রকল্পকে অবশ্যই বাস্তব ও যৌক্তিক হতে হবে, অযৌক্তিক ও অবাস্তব হলে চলবে না। কোনো অবাস্তব ও অযৌক্তিক ধারণা ব্যক্তির খেয়াল খুশির বিষয়। আর প্রকল্প হচ্ছে বৈজ্ঞানিক মূল্যে মূল্যবান। ৪. প্রকল্প প্রতিষ্ঠিত কোনো নিয়মের বিরোধী হতে পারবে না। কেননা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য অনেক পরীক্ষা-নিরীক্ষার পর গৃহীত। তাই প্রকল্প এসব সত্যের বিরোধী হতে পারবে না। ৫. বৈধ প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। তাই যদি এমন কোনো। বিষয়ে প্রকল্প করা হয় যাকে প্রমাণ করা যায় না, তাহলে সেটি যথার্থ প্রকল্প বলে বিবেচিত হবে। সুতরাং দেখা যাচ্ছে, প্রকল্প বৈধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। এসব শর্ত খুবই গুরুত্বপূর্ণ। কেননা শর্তগুলো অবাস্তব, অযৌক্তিক ও ব্যক্তিগত খেয়াল খুশির ধারণা বাতিল করে দেয় এবং সঠিক ও যথার্থ বিষয়কে প্রকল্প হিসেবে গ্রহণ করে। তাই প্রকল্পের শর্তগুলোর গুরুত্ব অনেক।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে ডাক্তারের বক্তব্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

তামিমের ঠান্ডা লেগে জ্বর আসে এবং সে আবোল-তাবোল কথা বলতে থাকে। আত্মীয়স্বজন সবাই বলছে, তামিম পাগল হয়ে গেছে। পরবর্তীতে ডাক্তার পরীক্ষা করে বললেন, জ্বর প্রচণ্ড বেড়ে যাওয়ায় তামিম আবোল-তাবোল কথা বলছে।

Mymensingh · 2025

উত্তর

কোনো ঘটনার জন্য গৃহীত প্রকল্প দিয়ে যদি সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করা যায় তখন তাকে আরোহ সমন্বয় বলে।

উত্তর

বাস্তব কারণ বলতে অস্তিত্বশীল কারণ বোঝায়। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য গৃহীত প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প আনুমানিক ধারণা হলেও এটি বাস্তব কারণভিত্তিক হতে হয়। তবে বাস্তব কারণ কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষযোগ্য হয়; আবার কোনো কোনো ক্ষেত্রে অনুভবযোগ্য হয়। তবে প্রত্যক্ষযোগ্য বা অনুভবযোগ্য উভয় প্রকার কারণই বাস্তব কারণ।

উত্তর

উদ্দীপকের আত্মীয়স্বজনের বক্তব্যে বৈধ প্রকাশের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কেননা, আত্মীয়স্বজন যে প্রকল্প করেছে সেটি বাস্তব কারণভিত্তিক নয়। কোনো ঘটনার কারণ অনুমানের জন্য যে প্রারম্ভিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকাশ প্রণয়ন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য বা ঘটনাটিকে ব্যাখ্যা করার জন্য। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা অবাস্তব কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। আর বাস্তবের সাথে অসংগতিপূর্ণ কোনো কারণ দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের তামিমের জ্বর আসার কারণে সে আবোল-তাবোল কথা বলতে থাকাকে আত্মীয়স্বজন পাগল হয়ে গেছে বলে যে বক্তব্য দিয়েছে তা বৈধ প্রকল্পের শর্তের পরিপন্থি। কেননা কেউ আবোল-তাবোল কথা বললে তাকে পাগল বলতে হবে বা তাকে পাগল বলে অভিহিত করতে হবে এর কোনো বাস্তব ভিত্তি নেই। কেননা আবোল-তাবোল কথা বলা মানেই পাগল নয়। সুতরাং উদ্দীপকের আত্মীয়স্বজনের বক্তব্য বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।

উত্তর

উদ্দীপকের ডাক্তারের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে যথার্থ। কেননা ডাক্তারের প্রকল্পটি বৈধ প্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ ১. কোনো প্রকল্পকে বৈধ হতে গেলে তাকে সুনির্দিষ্ট ও স্পষ্ট হতে হবে। অনির্দিষ্ট ও অস্পষ্ট কোনো আনুমানিক ধারণা বৈধ বলে গণ্য হবে না। ২. প্রকল্পকে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। কেননা অপ্রাসঙ্গিক কোনো বিষয় দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। ৩. প্রকল্পকে অবশ্যই বাস্তব ও যৌক্তিক হতে হবে, অযৌক্তিক ও অবাস্তব হলে চলবে না। কোনো অবাস্তব ও অযৌক্তিক ধারণা ব্যক্তির খেয়াল খুশির বিষয়। আর প্রকল্প হচ্ছে বৈজ্ঞানিক মূল্যে মূল্যবান। ৪. প্রকল্প প্রতিষ্ঠিত কোনো নিয়মের বিরোধী হতে পারবে না। কেননা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য অনেক পরীক্ষা-নিরীক্ষার পর গৃহীত। তাই প্রকল্প এসব সত্যের বিরোধী হতে পারবে না। ৫. বৈধ প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। তাই যদি এমন কোনো। বিষয়ে প্রকল্প করা হয় যাকে প্রমাণ করা যায় না, তাহলে সেটি যথার্থ প্রকল্প বলে বিবেচিত হবে। সুতরাং দেখা যাচ্ছে, প্রকল্প বৈধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। এসব শর্ত খুবই গুরুত্বপূর্ণ। কেননা শর্তগুলো অবাস্তব, অযৌক্তিক ও ব্যক্তিগত খেয়াল খুশির ধারণা বাতিল করে দেয় এবং সঠিক ও যথার্থ বিষয়কে প্রকল্প হিসেবে গ্রহণ করে। তাই প্রকল্পের শর্তগুলোর গুরুত্ব অনেক।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।