উদ্দীপকে কোন প্রকরণের অপ্রকৃত আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অপ্রকৃত আরোহের অন্যতম প্রকরণ পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত করা হয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে রাখা ১৫টি আঙ্গুরের স্বাদ পরীক্ষা করে বলা হলো, 'ঝুড়ির সকল আঙ্গুর হয় টক'। এই সার্বিক বাক্যটির সত্যতা পরীক্ষার জন্য স্বতন্ত্রভাবে প্রতিটি আঙ্গুর খেয়ে পরীক্ষা করা হয়েছে। এ কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় তমা তার মামার সাথে একটি নার্সারিতে বেড়াতে যায়। সেখানে সে গণনা করে দেখে, ছোট-বড় মিলিয়ে ২৫০টি গাছ আছে। সবগুলো গাছই বিভিন্ন ফুলের গাছ। এর পর সে তার মামাকে বল, “সবগুলো গাছই ফুলের।” এখানে সে প্রতিটি গাছ যাচাই করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ কারণে তার এই বক্তব্য পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রকরণের অপ্রকৃত আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর