উদ্দীপকে জাহাজের মালিক ও রহিমের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জাহাজের মালিকের বক্তব্যটি বৈধ প্রকল্পের শর্তের আলোকে যথার্থ নয় আর রহিমের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের আলোকে যথার্থ প্রকল্প। নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। এ শর্তগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো এটি বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন, করা হয়। তাই যদি কোনো প্রকল্প বাস্তব কারণভিত্তিক না হয় তাহলে সেটি দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের জাহাজের মালিক যে বক্তব্য দিয়েছে সেটি অবাস্তব। কেননা বাস্তবে অশরীরী আত্মার কোনো অস্তিত্ব নেই বা অশরীরী আত্মা বলে কোনো কিছু নেই। তাই জাহাজের মালিকের বক্তব্যটি প্রকল্পের আলোকে বৈধ হয়নি। অপরদিকে, রহিমের বক্তব্যটি বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বাস্তবে শত্রুর আক্রমণ হওয়ার বিষয়টি ঘটে থাকে। তাই উদ্দীপকের রহিমের প্রকল্পটি বৈধ প্রকল্প। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জাহাজের মালিকের বক্তব্যটি অবৈধ প্রকল্প আর রহিমের বক্তব্যটি বৈধ প্রকল্প। কারণ রহিমের বক্তব্যটি বৈধ প্রকল্পের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জাহাজের মালিক ও রহিমের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের আলোকে …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর