দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না এই শর্তটিকে লঙ্ঘন করেছে। কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এমন কিছু ধারণা করা যাবে না, যা ঘটনাটির সাথে বিরোধপূর্ণ। অর্থাৎ প্রকল্প ও আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী হলে চলবে না। বৈধ প্রকল্পকে হতে হবে আত্মসংগতিপূর্ণ। দৃশ্যকল্প-১ এ বাচ্চু মিয়ার ধারণা, প্রচুর পরিমাণে বেগুন খাওয়ার জন্য তার চুলকানি রোগ সেরে গেছে। এ বক্তব্যটি আত্মবিরোধী। বেগুন খাওয়া আর চুলকানি রোগ সারা পরস্পরবিরোধী। কেননা আমরা জানি, বেগুন খেলে চুলকানি রোগ সারে না, বরং আরও বাড়ে। এটি ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত এবং এটিই প্রতিষ্ঠিত সত্য। তাহলে বলা যায়, দৃশ্যকল্প-১ বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। ফলে এরূপ প্রকল্প প্রতিষ্ঠিত নিয়মের সাথে সংগতিপূর্ণ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর