দৃশ্যকল্প-২ বৈধ প্রকল্পের ক্ষেত্রে কীভাবে বাধাস্বরূপ তা বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আত্মবিরোধী প্রকল্পের উল্লেখ থাকায় তা বৈধ প্রকল্পের ক্ষেত্রে বাধাস্বরূপ। কোনো ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হিসেবে প্রকল্প প্রণয়ন করা হয়। বৈধ প্রকল্পের শর্ত অনুযায়ী প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। কারণ প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন- কোনো গরিব লোকের ধনী হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই অলস ছিলেন এবং সারাদিন ঘুমিয়ে থাকতেন, তাই তিনি ধনী হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও সেই ঘটনাকেন্দ্রিক প্রকল্প পরস্পরবিরোধী। এই রকম প্রকল্প মূল্যহীন। তাই কোনো প্রকল্পকে বৈধ হতে হলে তার সাথে আলোচ্য ঘটনার বিরোধ থাকতে পারবে না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায়, ইউনা তার বান্ধবী দোলনকে বললো, 'শীলং এ এখন অনেক শীত। তুমি যখন বেড়াতে আসবে, তখন গরম কাপড় কম আনবে তাই সুস্থ থাকবে।' আবার, তিতাস বললো, 'এখন বাংলাদেশে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। তাই শীলং এ ঠান্ডা লাগবে না।' এখানে ইউনা ও তিতাসের এই বক্তব্যদ্বয় আত্মবিরোধী। কারণ আমরা জানি, শীতের সময় অসুস্থতা থেকে বাঁচতে গরম কাপড় বেশি করে পরতে হয়। আর বাংলাদেশে যখন গ্রীষ্মকাল, তখন শীলং এ শীতকাল থাকে। তাই সেখানে ঠান্ডা লাগবে। আলোচনা শেষে তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এর ইউনা ও তিতাস এরূপ আত্মবিরোধী প্রকল্প গ্রহণ করার কারণে বৈধ প্রকল্পের শর্ত মানা হয়নি তাই, দৃশ্যকল্প-২ বৈধ প্রকল্পের ক্ষেত্রে বাধাস্বরূপ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ বৈধ প্রকল্পের ক্ষেত্রে কীভাবে বাধাস্বরূপ তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর