দৃশ্যকল্প-১ দ্বারা প্রকল্প প্রমাণের নির্দেশিত বিষয়টি বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা প্রকল্প প্রমাণের নির্দেশিত বিষয়টি হলো আরোহ সমন্বয়ের। আরোহ সমন্বয় বলতে প্রকল্পের অতিরিক্ত ক্ষমতাকে বোঝায়। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, কোনো একটি প্রকল্প যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রণয়ন করা হয়, ঐ একই প্রকল্প দিয়ে অন্যান্য অনেক ঘটনাকে ব্যাখ্যা করা যায়। অতিরিক্ত ঘটনা ব্যাখ্যা করার এই ক্ষমতাকে প্রকল্পের আরোহ সমন্বয় (Consilience of Induction) বলে । যুক্তিবিদ উইলিয়াম হিওয়েল এই আরোহ সমন্বয়কে প্রকল্পের অন্যতম প্রমাণ বলে অভিহিত করেছেন। যেমন: বিজ্ঞানী নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্বের ক্ষেত্রে প্রকল্পের আরোহ সমন্বয় দেখা যায়। কারণ নিউটন মাধ্যাকর্ষণ সম্পর্কিত প্রকল্প করেছিলেন ভূপৃষ্ঠে বস্তুর পতন ব্যাখ্যা করার জন্য। পরবর্তীতে দেখা গেল যে, একই প্রকল্প দিয়ে জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতিবিধিসহ অন্যান্য অনেক বিষয় ব্যাখ্যা করা যায়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ ত্রিভুজের মাধ্যমে উল্লেখ করা হয়েছে ক, খ ও গ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ। একইভাবে A, B ও C এবং ১, ২ ও ৩ নামক অপর দুটি ত্রিভুজের পরিমাণও তিন কোণের সমষ্টিও দুই সমকোণ। অর্থাৎ এখানে ক, খ ও গ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ দ্বারা পরবর্তী দুইটি ত্রিভুজও যে দুই সমকোণের সমান হবে সেটাই দেখানো হয়েছে। এরূপ প্রক্রিয়া আরোহ সমন্বয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকে প্রকল্পের অন্যতম আরোহ সমন্বয়ের দিকটি প্রকাশ পেয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ দ্বারা প্রকল্প প্রমাণের নির্দেশিত বিষয়টি বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর