দৃশ্যকল্প-২ প্রকল্প প্রমাণের কোন উপায়কে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ প্রকল্প প্রমাণের যাচাইকরণ উপায়কে নির্দেশ করে। প্রকল্প প্রমাণের প্রধান পদ্ধতি হলো যাচাইকরণ। আর কোনো ঘটনা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না তা নির্ণয়ের মানদণ্ড হলো যাচাইকরণ (Verification)। অর্থাৎ যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা বাস্তব ঘটনার দ্বারা সমর্থিত এটা প্রমাণ করতে হয়। যাচাইকরণ দুই প্রকার। যথা- ১. প্রত্যক্ষ যাচাইকরণ ও ২. পরোক্ষ যাচাইকরণ। প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয়, তখন তাকে প্রত্যক্ষ যাচাইকরণ বলে। প্রত্যক্ষ যাচাইকরণ নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে সম্পন্ন হয়। উদ্দীপকে বর্ণিত দৃষ্টান্তে প্রত্যক্ষ যাচাইকরণের নিরীক্ষণ লক্ষ করা যায়। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখতে পাই, গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনের আসক্তি শিশুদের অতিরিক্ত ওজনের ক্ষেত্রে ভূমিকা রাখে। অন্যদিকে, যেসব শিশুর এ আসক্তি নেই তাদের অতিরিক্ত ওজনের সম্ভাবনা অপেক্ষাকৃত কম থাকে। এখানে মোবাইল ফোনের আসক্তিকে শিশুদের অতিরিক্ত ওজনের কারণ হিসেবে প্রকল্প করা হয়। পরবর্তীতে নিরীক্ষণে মাধ্যমে প্রকল্পটিকে প্রমাণ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ প্রকল্প প্রমাণের যাচাইকরণের উপায়টির প্রকাশ ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ প্রকল্প প্রমাণের কোন উপায়কে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর