উদ্দীপকে প্রকল্পের কোন বিষয়ের মাধ্যমে ঘটনার সত্যতা প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রকল্পের চতুর্থ স্তর 'পরীক্ষামূলক সমর্থন' বিষয়টির মাধ্যমে ঘটনার সত্যতা প্রকাশিত হয়েছে। নিচে 'পরীক্ষামূলক সমর্থন' বিষয়টি বিশ্লেষণ করা হলো— প্রকল্পের চতুর্থ তথা সর্বশেষ স্তর হলো 'পরীক্ষামূলক সমর্থন'। প্রকল্পের ক্ষেত্রে অনুমিত সিদ্ধান্তটি যদি বাস্তবের সাথে মিলে যায়, তাহলে আনুমানিক ধারণাটি বা প্রকল্পটি সত্য বলে সমর্থিত হয়। আর যদি সিদ্ধান্তের সাথে বাস্তবের মিল না থাকে, তাহলে ঐ প্রকল্পটিকে বাতিল করে আর একটি নতুন প্রকল্প গ্রহণ করতে হয়। যেমন— ঘরের কাঁচ ভাঙার ঘটনায় অনুমিত সিদ্ধান্ত অনুযায়ী আমি যদি সত্য সত্যই ঘরের মধ্যে একটি ঢিল খুঁজে পাই, তাহলে আমার গৃহীত প্রকল্পটি সত্য বলে সমর্থিত হবে। অর্থাৎ, আমি ঢিল ছোড়াকেই কাঁচ ভাঙ্গার কারণ বলে গ্রহণ করবো। এখানে এই প্রকল্পটির সিদ্ধান্ত পরীক্ষণের দ্বারা সত্য বলে সমর্থিত। কিন্তু প্রকল্পটির সিদ্ধান্ত পরীক্ষণের দ্বারা সত্য বলে সমর্থিত না হলে প্রকল্পটি অবৈধ হিসেবে বাতিল করে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। উদ্দীপকে যেমনটি দৃশ্যমান। উদ্দীপকে বলা হয়েছে, 'প্রভাতী নামক একটি ট্রেন হঠাৎ করে লাইনচুত্য হয় এবং যাত্রীসহ ট্রেনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে সাময়িক ধারণা করা হয় কেউ হয়তো ষড়যন্ত্র করেছে । এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি দুর্ঘটনা কবলিত নির্দিষ্ট স্থানে গিয়ে দেখতে পান যে, ভারি বৃষ্টিপাতে লাইনের নিচে গর্ত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তাই ষড়যন্ত্রের বিষয়টি ভুল প্রমাণিত হয়।' এই ঘটনাটিতে অনুমিত সিদ্ধান্ত ছিল কারো ষড়যন্ত্রের জন্য হয়তো ট্রেনটির দুর্ঘটনা ঘটেছে। কিন্তু পরীক্ষণের মাধ্যমে বিষয়টি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। অর্থাৎ পরীক্ষামূলক সমর্থনের মাধ্যমে উদ্দীপকের প্রকল্পটিকে বাতিল করে নতুন প্রকল্পের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলোচনা শেষে বলা যায়, প্রকল্পের চতুর্থ স্তর 'পরীক্ষামূলক সমর্থন' এর মাধ্যমে একটি প্রকল্পের সত্যতার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রকল্পের কোন বিষয়ের মাধ্যমে ঘটনার সত্যতা প্রকাশিত হয়েছে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর