উদ্দীপকে বর্ণিত আজাদের দাদির ভাবনা প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করেছে?
উত্তর: উদ্দীপকে বর্ণিত আজাদের দাদির ভাবনা প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক শর্তকে লঙ্ঘন করেছে।ব্যাখ্যা করা হলো-কোনো ঘটনার ব্যাখ্যায় সংশ্লিষ্ট প্রকল্পকে হতে হবে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক। অর্থাৎ প্রকল্প হবে কোনো বাস্তব ঘটনা বা বিষয়বস্তুর আলোকে। যার অস্তিত্ব পূর্ব থেকেই আমাদের কাছে বিদ্যমান। এ ক্ষেত্রে কোনোরূপ কাল্পনিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। যেমন— একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয় যে শিশুটিকে দৈত্য নিয়ে গেছে, তাহলে এ ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব। কারণ বাস্তব জগতে দৈত্য বলে কোনো কিছুর অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ।তেমনি উদ্দীপকের আজাদের দাদির মতে, মানুষের বদনজর পড়ার কারণে পুকুরের মাছগুলো মারা গেছে। কিন্তু বাস্তবে বদনজরের কারণে পুকুরের মাছ মারা যায়— এমন কোনো বাস্তব দৃষ্টান্ত নেই। তাই আজাদের দাদির ভাবনায় প্রকল্পের 'বাস্তব ঘটনাভিত্তিক' শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আজাদের দাদির ভাবনা প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করেছে?
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর