উদ্দীপকে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রকল্প বা প্রকল্পের স্তরের ধারণার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে প্রাথমিক অনুমান করা হয় তা-ই প্রকল্প। এই আনুমানিক ধারণা বা প্রকল্প গঠন করার জন্য কতগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যেগুলোকে প্রকল্পের স্তর বলে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের কার্যাবলি বিভিন্ন ভাগেবিভক্ত এবং পর্যায়ক্রমে এটি অগ্রসর হয়। সবশেষে প্রকল্প থেকে গৃহীত সিদ্ধান্ত যদি বাস্তবের অনুরূপ হয় তাহলে প্রকল্পটি সত্য বলে প্রমাণিত হয় এবং তা তত্ত্বে পরিণত হয়। প্রকল্প সম্পর্কিত এ বিষয়টি উদ্দীপকের তৌফিক ও হাসানের কথোপকথনে প্রকাশ পেয়েছে।তেমনি উদ্দীপকের তৌফিক ও হাসান করোনা ভাইরাস এর সংক্রমণ নিয়ে কথা বলছিল। তৌফিক বলে, এই রোগটি বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। পরে বিজ্ঞানীরা এটিকে ভাইরাসবাহিত রোগ বলে চিহ্নিত করেন। হাসান বলে, এটি একটি দীর্ঘ গবেষণার ফল যা অনেকগুলো পথ অতিক্রম করে প্রাথমিক ধারণাটি সত্য প্রমাণিত হয়েছে। হাসানের এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, উদ্দীপকে প্রকল্প বা প্রকল্পের স্তরের ধারণার প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর