সামিয়ার বক্তব্য পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: সামিয়ার বক্তব্য পাঠ্যবইয়ের প্রকল্প বিষয়টিকে নির্দেশ করে। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আনুমানিক ধারণা। এই অনুমান সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। আর এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে পরবর্তীতে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হয়। যেমন— একটি শিশু কান্না করছে। এ থেকে অনুমান করা যায়, শিশুটির হয়তো ক্ষুধা পেয়েছে। এই প্রকল্প সত্যও হতে পারে, আর মিথ্যাও হতে পারে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মারিয়া তার ব্যাগে রাখা মোবাইল ফোনটি খুঁজে পাচ্ছিল না। তখন তার ছোট বোন সামিয়া বলে, “তোমার মোবাইল ফোনটি মনে হয় ভূতে নিয়ে গিয়েছে।” তার এই প্রাথমিক অনুমান ধারণা প্রকল্পের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সামিয়ার বক্তব্য পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর