কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের সংকট উত্তর দৃষ্টান্তের বিষয়টি প্রতিফলন ঘটেছে। যে ঘটনা বা দৃষ্টান্তের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি ব্যবহার করেন। তিনি সংকট উত্তরক দৃষ্টান্তকে রাস্তার মোড়ে স্থাপিত পথনির্দেশক চিহ্ন বা ফলকের সাথে তুলনা করেছেন। একাধিক রাস্তার মিলনস্থলে পথনির্দেশক ফলকের সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। অনুরূপভাবে সংকট উত্তরক দৃষ্টান্ত আমাদের বলে দেয়, প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যে কোনটি গ্রহণ করতে হবে এবং কোনটি বাদ দিতে হবে। সংকট উত্তরণের এরূপ দৃষ্টান্ত উদ্দীপকে বর্ণিত কর্তৃপক্ষের কাজে প্রতীয়মান হয়। উদ্দীপকে বলা হয়েছে, সামিউলের ব্যাগ থেকে কিছু টাকা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে থাকে। তখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন ব্যাগের ওপরের আঙ্গুলের ছাপ নিলে প্রকৃত চোর ধরা পড়বে। পরে সে মোতাবেক চোর ধরা পড়ে। অর্থাৎ, এখানে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে প্রকৃত কারণ উদ্ঘাটন করা হয়। এ কারণে 'আঙ্গুলের ছাপ পরীক্ষা করা' হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কর্তৃপক্ষের কাজটিতে প্রকল্প প্রমাণের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্য…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর