দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ প্রকল্পের প্রতিবেদক অণুকল্পকে নির্দেশ করে। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণাই হলো প্রকল্প। যে কোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পালন করতে হয়। প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। অনেক ঘটনার ক্ষেত্রে বাস্তব কারণ থাকে কিন্তু সেটিকে প্রত্যক্ষ করা যায় না। কেবল অনুভব করা যায়। এই অনুভবযোগ্য বাস্তব কারণকে প্রতিবেদক অনুকল্প বলে। অর্থাৎ যে কারণকে অস্তিত্বশীল বলে ধরে নেওয়া হয়; কিন্তু প্রত্যক্ষ করা যায় না কেবল অনুভব করা যায় তাকে প্রতিবেদক অনুকল্প বলে। উদ্দীপকে ভার্চুয়াল মাধ্যমে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্যে ফেসবুক, টুইটার, হোয়াটসআপ ইমো, জুম ইত্যাদি তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে ইথার-এর কথা বলা হয়েছে। ইথারকে প্রত্যক্ষ করা যায় না; কিন্তু অনুভব করা যায় না। কেননা ইথার আছে বিধায় আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর প্রকল্পের বিষয়টি প্রতিবেদক অনুকল্প।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন বিষয়টি নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর