শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টির স্তরগুলো আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি প্রকল্পকে নির্দেশ করে। প্রকল্পের চারটি স্তর রয়েছে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে গৃহীত আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প আনুমানিক ধারণা হলেও প্রকল্পের জন্য কতকগুলো স্তর অতিক্রম করতে হয়, সেগুলো হলো- ১. ঘটনার নিরীক্ষণঃ কোনো বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে হলে প্রথমে প্রয়োজন ঘটনা নিরীক্ষণ করা। কেননা ঘটনা নিরীক্ষণ না করে সে সম্পর্কে কোনো ধারণা গঠন করা যায় না। আমরা ঘটনা নিরীক্ষণের অভিজ্ঞতা থেকেই প্রকল্প গঠন করি। তাই ঘটনার নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর। ২. প্রাথমিক আনুমানিক ধারণা গঠনঃ প্রকল্পের ক্ষেত্রে দেখা যায়, নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ, ঘটনার নিরীক্ষণ থেকে আমরা যেসব তথ্য পেয়ে থাকি, সেসব তথ্যের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে আমরা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। তাই প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্পের দ্বিতীয় পর্যায়। ৩. সিদ্ধান্ত: প্রকল্পে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। অর্থাৎ, ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের প্রাথমিক আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত গঠন করা হয়। ৪. যাচাইকরণ: যাচাইকরণ প্রকল্পের সর্বশেষ স্তর। এখানে গৃহীত সিদ্ধান্তটি বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। সিদ্ধান্তটি বাস্তবের অনুরূপ হলে সঠিক হয়। আর বাস্তবতার বিরোধী হলে প্রকল্পটি বাতিল বলে গণ্য হয়। পরিশেষে বলা যায়, কোনো প্রকল্পের জন্য চারটি স্তর যথাযথভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২০ এ পানিসম্পদমন্ত্রির আনুমানিক ধারণা ও প্রকল্পের স্তর অনুসরণ করে বাঁধ নির্মাণ করলে মানুষের দুর্দশা লাঘব হবে যে প্রকল্প করেছেন তা যথার্থ হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টির স্তরগুলো আলোচনা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ভার্চুয়াল মাধ্যমে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট একটি ব্যাপক বিষয়। এর সাহায্যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, জুম ইত্যাদি অপেক্ষাকৃত ক্ষুদ্র মাধ্যমকেও ব্যাখ্যা করা যায়। দৃশ্যকল্প-২: কীর্তনখোলা নদীর ভাঙনের ফলে সৃষ্ট দুর্দশা দেখার জন্য পানিসম্পদমন্ত্রী চরবাড়িয়া এলাকা পরিদর্শন করেন। তিনি আনুমানিক ধারণা গঠন করলেন যে, কীর্তনখোলা নদীর তীর ধরে বাঁধ নির্মাণ করলে মানুষের দুর্দশা লাঘব হবে।

Dhaka · 2024

উত্তর

বাস্তব কারণ বলতে অস্তিত্বশীল কারণকে বোঝায়।

উত্তর

প্রকল্প হলো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা যা ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য প্রণয়ন করা হয়। অনেক সময় কোনো একটি ঘটনার কারণ নির্ণয়ে একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। তখন সঠিক প্রকল্পটি নির্ণয় করা কষ্টকর ব্যাপার হয়ে যায়। এই অবস্থায় সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করে সঠিক প্রকল্পটি নির্ণয়ে সাহায্য করে। তাই প্রতিযোগী অনেক প্রকল্পের মধ্যকার সংকট নিরসনের জন্য সংকট উত্তরক দৃষ্টান্ত প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ প্রকল্পের প্রতিবেদক অণুকল্পকে নির্দেশ করে। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণাই হলো প্রকল্প। যে কোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পালন করতে হয়। প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। অনেক ঘটনার ক্ষেত্রে বাস্তব কারণ থাকে কিন্তু সেটিকে প্রত্যক্ষ করা যায় না। কেবল অনুভব করা যায়। এই অনুভবযোগ্য বাস্তব কারণকে প্রতিবেদক অনুকল্প বলে। অর্থাৎ যে কারণকে অস্তিত্বশীল বলে ধরে নেওয়া হয়; কিন্তু প্রত্যক্ষ করা যায় না কেবল অনুভব করা যায় তাকে প্রতিবেদক অনুকল্প বলে। উদ্দীপকে ভার্চুয়াল মাধ্যমে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্যে ফেসবুক, টুইটার, হোয়াটসআপ ইমো, জুম ইত্যাদি তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে ইথার-এর কথা বলা হয়েছে। ইথারকে প্রত্যক্ষ করা যায় না; কিন্তু অনুভব করা যায় না। কেননা ইথার আছে বিধায় আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর প্রকল্পের বিষয়টি প্রতিবেদক অনুকল্প।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি প্রকল্পকে নির্দেশ করে। প্রকল্পের চারটি স্তর রয়েছে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে গৃহীত আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প আনুমানিক ধারণা হলেও প্রকল্পের জন্য কতকগুলো স্তর অতিক্রম করতে হয়, সেগুলো হলো- ১. ঘটনার নিরীক্ষণঃ কোনো বিষয়ে প্রকল্প প্রণয়ন করতে হলে প্রথমে প্রয়োজন ঘটনা নিরীক্ষণ করা। কেননা ঘটনা নিরীক্ষণ না করে সে সম্পর্কে কোনো ধারণা গঠন করা যায় না। আমরা ঘটনা নিরীক্ষণের অভিজ্ঞতা থেকেই প্রকল্প গঠন করি। তাই ঘটনার নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর। ২. প্রাথমিক আনুমানিক ধারণা গঠনঃ প্রকল্পের ক্ষেত্রে দেখা যায়, নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ, ঘটনার নিরীক্ষণ থেকে আমরা যেসব তথ্য পেয়ে থাকি, সেসব তথ্যের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে আমরা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। তাই প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্পের দ্বিতীয় পর্যায়। ৩. সিদ্ধান্ত: প্রকল্পে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। অর্থাৎ, ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের প্রাথমিক আনুমানিক ধারণা থেকে সিদ্ধান্ত গঠন করা হয়। ৪. যাচাইকরণ: যাচাইকরণ প্রকল্পের সর্বশেষ স্তর। এখানে গৃহীত সিদ্ধান্তটি বাস্তবতার নিরিখে যাচাই করা হয়। সিদ্ধান্তটি বাস্তবের অনুরূপ হলে সঠিক হয়। আর বাস্তবতার বিরোধী হলে প্রকল্পটি বাতিল বলে গণ্য হয়। পরিশেষে বলা যায়, কোনো প্রকল্পের জন্য চারটি স্তর যথাযথভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২০ এ পানিসম্পদমন্ত্রির আনুমানিক ধারণা ও প্রকল্পের স্তর অনুসরণ করে বাঁধ নির্মাণ করলে মানুষের দুর্দশা লাঘব হবে যে প্রকল্প করেছেন তা যথার্থ হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।