শেয়ারFacebookWhatsApp

সুমনের মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সুমনের মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। কেননা মায়ের বক্তব্যে যে কারণের উল্লেখ করা হয়েছে তার কোনো বাস্তবতা নেই । প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয়। তাকে প্রকল্প বলে। প্রকল্প একটি প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণাকে প্রকল্প বলা যায় না। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলে, বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, এখন কোনো প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। অথচ প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য। উদ্দীপকে সুমনের মায়ের বক্তব্যে খাবার না খেলে ভূতে খেয়ে ফেলবে- এ ধরনের বক্তব্যের বাস্তব কোন ভিত্তি নেই অর্থাৎ সুমনের মায়ের প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক নয়। তাই এতে বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত ভঙ্গ করেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সুমনের মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সুমনের ছোট বোন সুমনা খেতে চায় না। তাই তার মা প্রায়ই বিভিন্ন কিছুর ভয় দেখিয়ে খাওয়ান। একদিন তিনি সুমনাকে বলেন, তাড়াতাড়ি খাও, না খেলে ভূতে এসে খেয়ে ফেলবে। সুমনের বাবা বাজার থেকে কিছু আপেল কিনে আনলেন। আপেল ফরমালিনযুক্ত কিনা তা দেখার জন্য ২ সপ্তাহ রেখে দিলেন। কিন্তু তিনি দেখলেন, ২ সপ্তাহ পরও আপেলের পচন ধরেনি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

প্রতিবেদক অনুকল্প হলো এক প্রকার বাস্তব কারণ, যা প্রত্যক্ষ করা যায় না; কিন্তু অনুভব করা যায়।

উত্তর

প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয় তখন তাকে প্রত্যক্ষ যাচাইকরণ বলে। প্রত্যক্ষ যাচাইকরণ পরীক্ষণের মাধ্যমে হতে পারে; আবার নিরীক্ষণের মাধ্যমেও হতে পারে। প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হলো নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। আর নিয়ন্ত্রিত পরিবেশে প্রত্যক্ষভাবে যাচাই করা হলো পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ।

উত্তর

উদ্দীপকে সুমনের মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। কেননা মায়ের বক্তব্যে যে কারণের উল্লেখ করা হয়েছে তার কোনো বাস্তবতা নেই । প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয়। তাকে প্রকল্প বলে। প্রকল্প একটি প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণাকে প্রকল্প বলা যায় না। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলে, বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, এখন কোনো প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। অথচ প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য। উদ্দীপকে সুমনের মায়ের বক্তব্যে খাবার না খেলে ভূতে খেয়ে ফেলবে- এ ধরনের বক্তব্যের বাস্তব কোন ভিত্তি নেই অর্থাৎ সুমনের মায়ের প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক নয়। তাই এতে বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত ভঙ্গ করেছে।

উত্তর

সুমনের বাবার কাজে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো- প্রকল্প আনুমানিক ধারণা হলেও এর বিভিন্ন স্তর রয়েছে। প্রকল্পের স্তরগুলোর মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পের প্রথম স্তর হলো ঘটনার নিরীক্ষণ। কোনো ঘটনার জন্য প্রকল্প গ্রহণ করতে প্রথমে ঘটনাটি নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ প্রকল্প গঠন করতে প্রথমে ঘটনাটি নিরীক্ষণ করে অভিজ্ঞতা লাভ করতে হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। এখানে ঘটনা সম্পর্কে একটি প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের মধ্যে অন্যান্য তথ্যের সমাবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। প্রকল্পের তৃতীয় স্তর হলো সিদ্ধান্ত গ্রহণ। এখানে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ কারণ সম্পর্কে যে ধারণা করা হয় তার ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর গৃহীত সিদ্ধান্ত যাচাই করতে হয়। তাই সিদ্ধান্ত যাচাইকরণ হলো প্রকল্পের সর্বশেষ স্তর । এই যাচাইকরণ প্রত্যক্ষভাবে হতে পারে আবার পরোক্ষভাবে হতে পারে। তবে প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। যাচাইকরণ প্রমাণিত হলে প্রকল্প যথার্থ বলে বিবেচিত হবে। উদ্দীপকের সুমনের বাবা আপেল কিনে তা ফরমালিনযুক্ত কিনা নিরীক্ষণের জন্য ২ সপ্তাহ রেখে দিলেন এবং দুই সপ্তাহ পরে আপেলের পচন না ধরায় তিনি সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত। অর্থাৎ তিনি সিদ্ধান্তে উপনীত হওয়া পর্যন্ত প্রকল্পের চারটি স্তরের মধ্য দিয়ে পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছেন। তাই তার উক্তিটি যথার্থ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।