সুমনের বাবার কাজে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: সুমনের বাবার কাজে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো- প্রকল্প আনুমানিক ধারণা হলেও এর বিভিন্ন স্তর রয়েছে। প্রকল্পের স্তরগুলোর মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পের প্রথম স্তর হলো ঘটনার নিরীক্ষণ। কোনো ঘটনার জন্য প্রকল্প গ্রহণ করতে প্রথমে ঘটনাটি নিরীক্ষণ করতে হয়। অর্থাৎ প্রকল্প গঠন করতে প্রথমে ঘটনাটি নিরীক্ষণ করে অভিজ্ঞতা লাভ করতে হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। এখানে ঘটনা সম্পর্কে একটি প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। অর্থাৎ ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের মধ্যে অন্যান্য তথ্যের সমাবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। প্রকল্পের তৃতীয় স্তর হলো সিদ্ধান্ত গ্রহণ। এখানে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ কারণ সম্পর্কে যে ধারণা করা হয় তার ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর গৃহীত সিদ্ধান্ত যাচাই করতে হয়। তাই সিদ্ধান্ত যাচাইকরণ হলো প্রকল্পের সর্বশেষ স্তর । এই যাচাইকরণ প্রত্যক্ষভাবে হতে পারে আবার পরোক্ষভাবে হতে পারে। তবে প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে। যাচাইকরণ প্রমাণিত হলে প্রকল্প যথার্থ বলে বিবেচিত হবে। উদ্দীপকের সুমনের বাবা আপেল কিনে তা ফরমালিনযুক্ত কিনা নিরীক্ষণের জন্য ২ সপ্তাহ রেখে দিলেন এবং দুই সপ্তাহ পরে আপেলের পচন না ধরায় তিনি সিদ্ধান্ত নিলেন যে, আপেলগুলো ফরমালিনযুক্ত। অর্থাৎ তিনি সিদ্ধান্তে উপনীত হওয়া পর্যন্ত প্রকল্পের চারটি স্তরের মধ্য দিয়ে পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছেন। তাই তার উক্তিটি যথার্থ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সুমনের বাবার কাজে প্রকল্পের চারটি স্তরই পরিলক্ষিত হয়েছে উক্তিটির য…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর