ঘটনা-১ এ কোন ধরনের প্রকল্প নির্দেশ করা হয়েছে? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ কাজ চালানো প্রকল্প নির্দেশ করা হয়েছে। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ নির্ণয়ের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা। এটি ঘটনা প্রত্যক্ষ করে প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করে নেওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, বিভিন্ন জটিলতার কারণে ঘটনার কারণ নির্ণয়ে কোনো বৈধ প্রকল্প প্রণয়ন করা সম্ভব হয় না এ অবস্থায় কাজ চালিয়ে নেয়ার জন্য সাময়িকভাবে প্রকল্প প্রণয়ন করতে হয়। এভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য সাময়িকভাবে গৃহীত প্রকল্পকে কাজ চালানো প্রকল্প বলে। উদ্দীপকের ঘটনা-১ এ কলেজের পৌরনীতির শিক্ষক অন্যত্র বদলি হয়ে যাওয়ার কারণে আরেকজন পৌরনীতির শিক্ষক যোগদান না করা পর্যন্ত অধ্যক্ষ মহোদয় বিষয়টি পড়ানোর জন্য যুক্তিবিদ্যার শিক্ষককে দায়িত্ব দেওয়ার বিষয়টি কাজ চালানো প্রকল্পকে নির্দেশ করে। তাই উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমে কাজ চালানো প্রকল্প নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-১ এ কোন ধরনের প্রকল্প নির্দেশ করা হয়েছে? তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর