নাইট গার্ডের প্রকল্পটির বৈধতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের নাইট গার্ডের প্রকল্পটি যথার্থ নয়। কেননা তার প্রকল্পে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করা হয়েছে। প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানকি ধারণা করা হয় তাকে প্রকল্প বলে । প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয় বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প বাস্তব কারণভিত্তিক হবে। কেননা অবাস্তব বা কাল্পনিক কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। উদ্দীপকের নাইটগার্ড প্রমা জুয়েলার্সের ভল্ট থেকে স্বর্ণালংকার চুরির ঘটনার কারণ হিসেবে গয়নাগুলো নিজেই দুর্গা মায়ের কাছে চলে গিয়েছে বলে কারণ উল্লেখ করেছে। কিন্তু এ কারণটি অবাস্তব, এ কারণে নাইট গার্ডের প্রকল্প বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আর, কোনো অবাস্তব প্রকল্প বৈধ নয়। তাই বলা যায়, উদ্দীপকের নাইট গার্ডের প্রকল্পটি প্রকল্পের শর্তের আলোকে অবৈধ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
নাইট গার্ডের প্রকল্পটির বৈধতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর