দৃশ্যকল্প-১ তদন্ত কমিটির অতিরিক্ত পাথর বোঝাইকে জাহাজ ডুবির কারণ ধরে নিয়ে কাজ শুরু করার বিষয়টি তোমার পাঠ্যবিষয়ের কোন বিষয়টির ইঙ্গিত দেয় তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এর দ্বারা প্রকল্পের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা কোনো ঘটনার প্রকল্প প্রণয়নে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তকে প্রকল্প বলে । উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ তদন্ত কমিটি জাহাজ ডুবির কারণ হিসেবে অতিরিক্ত পাথর বোঝাইকে কারণ হিসেবে প্রাথমিকভাবে অনুমান করেছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে প্রকল্পের বিষয়টি নির্দেশিত হয়েছে। কেননা প্রকল্পেও একইভাবে কোনো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয়। প্রকল্প গঠন করা হয় কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য। কোনো একটি বিষয়, ব্যাখ্যা করার জন্য একাধিক প্রকল্প গৃহীত হতে পারে। একটি ঘটনার জন্য গৃহীত প্রকল্প যেমন সত্য হতে পারে, তেমনি মিথ্যাও হতে পারে। প্রকল্পের সত্যতা নির্ভর করে বাস্তবতার ওপর। কোনো প্রকল্প বাস্তবের অনুরূপ হলে সেটি সত্য হয়, আর কোনো প্রকল্প বাস্তবের অনুরূপ না হলে সেটি মিথ্যা হয়। প্রকল্পের যথার্থতা প্রমাণিত হয় বিভিন্ন প্রমাণ পদ্ধতির মাধ্যমে। দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনাসহ বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক আবিষ্কারের ভিত্তি হিসেবে প্রকল্প কাজ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ তদন্ত কমিটির অতিরিক্ত পাথর বোঝাইকে জাহাজ ডুবির কারণ ধরে…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর