দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত বিষয়টি বৈধ প্রকল্পের শর্তের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ সুমনার অজ্ঞাত হওয়া সম্পর্কে বান্ধবীদের বক্তব্য প্রকল্পের আলোকে বৈধ নয়। কেননা তারা অবাস্তব কারণের উল্লেখ করে প্রকল্প করেছে। প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ নির্ণয় করার জন্য। কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব কারণ দিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। উদ্দীপকের সুমনার অজ্ঞান হওয়ার কারণ হিসেবে তার বান্ধবীরা তাকে ভূতে ধরেছে বলে প্রকল্প করেছে। বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব নেই। তাই বান্ধবীদের প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক নয়। আর বাস্তব কারণভিত্তিক না হলে প্রকল্প বৈধ হতে পারে না। তাই উদ্দীপকের বান্ধবীদের প্রকল্পটি বৈধ নয়। পরবর্তীতে ডাক্তার পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণটি নির্ণয় করেছে সেটি যথার্থ। ডাক্তার কর্তৃক ব্যক্ত কারণটি ঘটনার যথার্থ কারণ এবং এর মাধ্যমে ঘটনাটিকে যথার্থভাবে ব্যাখ্যা করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে, প্রকল্প প্রাথমিক অনুমান হলেও এখানে কতকগুলো শর্ত অবশ্যই পালন করতে হবে। অন্যথায় প্রকল্প বৈধ হবে না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত বিষয়টি বৈধ প্রকল্পের শর্তের আলোকে বিশ্লেষণ কর
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর