উদ্দীপকে নানুর বক্তব্যে প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রিফাতের নানুর প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কেননা নানু যে প্রকল্প করেছে সেটি বাস্তব কারণভিত্তিক নয় । কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রারম্ভিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প প্রণয়ন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য বা ঘটনাটিকে ব্যাখ্যা করার জন্য। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব কারণ দিয়ে কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। আর বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণ দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের রিফাতের নানুর পুকুরের সব মাছ মরে ভেসে ওঠার কারণ হিসেবে মানুষের বদ নজরের কারণে মাছগুলো মরে গেছে বলে তিনি উল্লেখ করেছেন। মানুষের বদ নজর' কারণের কোনো বাস্তবতা নেই। অর্থাৎ রিফাতের নানুর প্রকল্পের বাস্তবতা নেই। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত আজাদের নানুর ভাবনা প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নানুর বক্তব্যে প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর