শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রিফাত ও নানুর দৃষ্টিভঙ্গি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর

উত্তর: উদ্দীপকের রিফাতের নানুর দৃষ্টিভঙ্গি অবৈজ্ঞানিক ও কাল্পনিক। আর রিফাতের বক্তব্য বাস্তব ও বিজ্ঞানভিত্তিক। কোনো একটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। এটি একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। উদ্দীপকের রিফাতের নানু পুকুরের মাছ মরে যাওয়ার কারণ হিসেবে মানুষের বদনজরকে প্রকল্প হিসেবে অভিহিত করেছে। আর মানুষের বদ নজরের বিষয়টি হচ্ছে অবৈজ্ঞানিক ও কাল্পনিক। কোনো অবৈজ্ঞানিক, কাল্পনিক বা মনগড়া বিষয় বৈধ প্রকল্প হতে পারে না। যেহেতু রিফাতের নানু কাল্পনিক ও মনগড়া ধারণাকে প্রকল্প হিসেবে অভিহিত করে, তাই তার প্রকল্প বৈধ নয়। অপরপক্ষে, রিফাত তার বক্তব্যে বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে তারপর বাস্তব কারণভিত্তিক বৈজ্ঞানিক একটি বিষয়কে প্রকল্প হিসেবে অভিহিত করেছে। আর যে প্রকল্পের কারণ বাস্তবভিত্তিক ও বৈজ্ঞানিক সেটিই বৈধ প্রকল্প। উদ্দীপকের রিফাত পুকুরের মাছ মরে যাওয়ার কারণ হিসেবে পুকুর পাড়ে বিষের বোতল ও পায়ের ছাপ দেখতে পেয়ে বিষ প্রয়োগকে কারণ হিসেবে অভিহিত করেছে। তাই রিফাতের প্রকল্প বৈধ প্রকল্পের শর্ত করেছে বিধায় এটি যথার্থ প্রকল্প। পরিশেষে বলা যায়, কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে হলে অবশ্যই সেটিকে বাস্তব কারণভিত্তিক বৈজ্ঞানিক ও যৌক্তিক হতে হবে, অন্যথায় সেটি বৈধ হবে না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের রিফাত ও নানুর দৃষ্টিভঙ্গি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্য…

উদ্দীপক

সকালবেলা রিফাত পুকুর পাড়ে গিয়ে দেখল, যে, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রিফাতের নানু বলল, মানুষের বদ নজর পড়েছে। তাই মাছগুলো মরে গেছে। কিন্তু রিফাত পুকুর পাড়ে ঘুরে একটি বিষের বোতল ও মানুষের পায়ের ছাপ দেখতে পেল। তাই রিফাত ভাবল, কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলোকে মেরেছে।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক অনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে।

উত্তর

প্রকল্প প্রণয়ন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য। তাই বিভিন্ন ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প প্রয়োজন। নিরীক্ষণ ও পরীক্ষণের জন্য প্রকল্প প্রয়োজন। কেননা প্রথমে ঘটনা সম্পর্কে প্রকল্প করা হয় তারপর ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে ঘটনা নিরীক্ষণ ও পরীক্ষণ করা হয়। বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রথমে প্রকল্প করা হয়। তারপর ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে গবেষণাকার্য পরিচালিত হয়। এছাড়াও দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রথমে প্রকল্প করি, তারপর ঐ প্রকল্প অনুযায়ী কার্য সম্পাদন করি। তাই প্রকল্প প্রণয়ন করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রিফাতের নানুর প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কেননা নানু যে প্রকল্প করেছে সেটি বাস্তব কারণভিত্তিক নয় । কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে প্রারম্ভিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প প্রণয়ন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য বা ঘটনাটিকে ব্যাখ্যা করার জন্য। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব কারণ দিয়ে কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। আর বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণ দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের রিফাতের নানুর পুকুরের সব মাছ মরে ভেসে ওঠার কারণ হিসেবে মানুষের বদ নজরের কারণে মাছগুলো মরে গেছে বলে তিনি উল্লেখ করেছেন। মানুষের বদ নজর' কারণের কোনো বাস্তবতা নেই। অর্থাৎ রিফাতের নানুর প্রকল্পের বাস্তবতা নেই। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত আজাদের নানুর ভাবনা প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।

উত্তর

উদ্দীপকের রিফাতের নানুর দৃষ্টিভঙ্গি অবৈজ্ঞানিক ও কাল্পনিক। আর রিফাতের বক্তব্য বাস্তব ও বিজ্ঞানভিত্তিক। কোনো একটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। এটি একটি প্রাথমিক আনুমানিক ধারণা। কিন্তু যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। উদ্দীপকের রিফাতের নানু পুকুরের মাছ মরে যাওয়ার কারণ হিসেবে মানুষের বদনজরকে প্রকল্প হিসেবে অভিহিত করেছে। আর মানুষের বদ নজরের বিষয়টি হচ্ছে অবৈজ্ঞানিক ও কাল্পনিক। কোনো অবৈজ্ঞানিক, কাল্পনিক বা মনগড়া বিষয় বৈধ প্রকল্প হতে পারে না। যেহেতু রিফাতের নানু কাল্পনিক ও মনগড়া ধারণাকে প্রকল্প হিসেবে অভিহিত করে, তাই তার প্রকল্প বৈধ নয়। অপরপক্ষে, রিফাত তার বক্তব্যে বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে তারপর বাস্তব কারণভিত্তিক বৈজ্ঞানিক একটি বিষয়কে প্রকল্প হিসেবে অভিহিত করেছে। আর যে প্রকল্পের কারণ বাস্তবভিত্তিক ও বৈজ্ঞানিক সেটিই বৈধ প্রকল্প। উদ্দীপকের রিফাত পুকুরের মাছ মরে যাওয়ার কারণ হিসেবে পুকুর পাড়ে বিষের বোতল ও পায়ের ছাপ দেখতে পেয়ে বিষ প্রয়োগকে কারণ হিসেবে অভিহিত করেছে। তাই রিফাতের প্রকল্প বৈধ প্রকল্পের শর্ত করেছে বিধায় এটি যথার্থ প্রকল্প। পরিশেষে বলা যায়, কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে হলে অবশ্যই সেটিকে বাস্তব কারণভিত্তিক বৈজ্ঞানিক ও যৌক্তিক হতে হবে, অন্যথায় সেটি বৈধ হবে না।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।