শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বাবার প্রকল্পটিকে প্রমাণ কর।

উত্তর: উদ্দীপকের বাবার প্রকল্পটি একটি যথার্থ প্রকল্প। কেননা এখানে প্রকল্পের ক্ষেত্রে এর শর্তসমূহ পালন করা হয়েছে । কোনো ঘটনার কারণ অনুমানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত অনুসরণ করতে হয় তাকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো, প্রকল্পকে বাস্তব ধারণার সাথে প্রাসঙ্গিক হবে। প্রকল্পটি হবে যৌক্তিক ও সুনির্দিষ্ট। কেননা কোনো অনির্দিষ্ট ও অযৌক্তিক প্রকল্প দিয়ে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। প্রকল্পকে প্রকৃত কারণ অনুমানভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। এছাড়া প্রকল্প কোনো প্রতিষ্ঠিত নিয়মের বিরোধী হতে পারবে না। প্রকল্প এমন একটি বিষয় যার সত্যতা নির্ভর করে যাচাইকরণের ওপর। যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তবের অনুরূপ হলে তা সত্য হয় আর অনুরূপ না হলে মিথ্যা হয়। উদ্দীপকের শিশুর হঠাৎ কান্নার কারণ হিসেবে বদহজমের কারণে পেট ব্যথা করার যে প্রকল্প করা হয়েছে, তা যৌক্তিক বাস্তব কারণভিত্তিক সম্পষ্ট ও প্রমাণযোগ্য। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের প্রকল্পটি বৈধ প্রকল্পের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যাচাইকরণের মাধ্যমে প্রমাণযোগ্য। তাই প্রকল্পটি যথার্থ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের বাবার প্রকল্পটিকে প্রমাণ কর।

উদ্দীপক

রাতে ঘুম থেকে উঠে একটি শিশু হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করল কান্না শুনে পরিবারের লোকজন ছুটে আসল। শিশুটির নার্নি বলল, কোনো ভূত মনে হয় শিশুটিকে বিরক্ত করছে। যার কারণে সে কান্নাকাটি করছে। বাবা বলল, শিশুটির মনে হয় বদহজমের কারণে পেট ব্যথা করছে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণাকে প্রকল্প বলে ।

উত্তর

প্রকল্প হলো ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক আনুমানিক ধারণা, যা ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য প্রণয়ন করা হয়। অনেক সময় কোনো একটি ঘটনার কারণ নির্ণয়ে একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। তখন সঠিক প্রকল্পটি নির্ণয় করা কষ্টকর ব্যাপার হয়ে যায়। এই অবস্থায় সংকট উত্তরক দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করে সঠিক প্রকল্পটি নির্ণয়ে সাহায্য করে। তাই প্রতিযোগী অনেকগুলো প্রকল্পের মধ্যকার সংকট নিরসনের জন্য সংকট উত্তরক দৃষ্টান্ত প্রয়োজন ।

উত্তর

উদ্দীপকের বাবার প্রকল্পটি একটি যথার্থ প্রকল্প। কেননা এখানে প্রকল্পের ক্ষেত্রে এর শর্তসমূহ পালন করা হয়েছে । কোনো ঘটনার কারণ অনুমানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত অনুসরণ করতে হয় তাকে বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো, প্রকল্পকে বাস্তব ধারণার সাথে প্রাসঙ্গিক হবে। প্রকল্পটি হবে যৌক্তিক ও সুনির্দিষ্ট। কেননা কোনো অনির্দিষ্ট ও অযৌক্তিক প্রকল্প দিয়ে কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। প্রকল্পকে প্রকৃত কারণ অনুমানভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। এছাড়া প্রকল্প কোনো প্রতিষ্ঠিত নিয়মের বিরোধী হতে পারবে না। প্রকল্প এমন একটি বিষয় যার সত্যতা নির্ভর করে যাচাইকরণের ওপর। যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তবের অনুরূপ হলে তা সত্য হয় আর অনুরূপ না হলে মিথ্যা হয়। উদ্দীপকের শিশুর হঠাৎ কান্নার কারণ হিসেবে বদহজমের কারণে পেট ব্যথা করার যে প্রকল্প করা হয়েছে, তা যৌক্তিক বাস্তব কারণভিত্তিক সম্পষ্ট ও প্রমাণযোগ্য। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের প্রকল্পটি বৈধ প্রকল্পের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যাচাইকরণের মাধ্যমে প্রমাণযোগ্য। তাই প্রকল্পটি যথার্থ।

উত্তর

উদ্দীপকের নানির প্রকল্পটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয় কারণ নানির প্রকল্পটি একটি অবাস্তব প্রকল্প। কেননা প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হলে প্রকল্পকে বৈধ হতে হয়। আর প্রকল্পকে বৈধ হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো না মানলে প্রকল্পটি অবৈধ হিসেবে পরিগণিত হয়। নিচে বৈধ প্রকল্পের শর্তসমূহ আলোচনা করা হলো- ১. প্রকল্পকে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। কেননা অপ্রাসঙ্গিক প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। ২. প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে। কেননা অনির্দিষ্ট প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না । তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে । ৩. প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। তাই বাস্তব কারণভিত্তিক হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত । ৪. প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা বিভিন্ন রকম প্রমাণ পদ্ধতির দ্বারা পরীক্ষিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হয় । তাই প্রতিষ্ঠিত সত্যের বিরোধী কোনো প্রকল্প বৈধ হতে পারে না । ৫. প্রকল্পকে বৈধ হওয়ার জন্য অবশ্যই সেটিকে প্রমাণযোগ্য হতে হবে। যে প্রকল্পকে প্রমাণ করা যায় না, তা কখনো বৈধ প্রকল্প হতে পারে না । তাই প্রমাণযোগ্য হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। পরিশেষে বলা যায়, উদ্দীপকের নানির প্রকল্পটি অপ্রাসঙ্গিক ও অবাস্তব। তাই কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এ ধরনের প্রকল্প গ্রহণযোগ্য নয়। তাই এটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয় ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।