উদ্দীপকের নানির প্রকল্পটি কি বৈধ প্রকল্পের সঙ্গে সংগতিপূর্ণ ? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের নানির প্রকল্পটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয় কারণ নানির প্রকল্পটি একটি অবাস্তব প্রকল্প। কেননা প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হলে প্রকল্পকে বৈধ হতে হয়। আর প্রকল্পকে বৈধ হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো না মানলে প্রকল্পটি অবৈধ হিসেবে পরিগণিত হয়। নিচে বৈধ প্রকল্পের শর্তসমূহ আলোচনা করা হলো- ১. প্রকল্পকে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। কেননা অপ্রাসঙ্গিক প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে। ২. প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে। কেননা অনির্দিষ্ট প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না । তাই প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে । ৩. প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তবে পাওয়া যায় না এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করলে তা বৈধ হবে না। তাই বাস্তব কারণভিত্তিক হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত । ৪. প্রকল্পকে প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কেননা বিভিন্ন রকম প্রমাণ পদ্ধতির দ্বারা পরীক্ষিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হয় । তাই প্রতিষ্ঠিত সত্যের বিরোধী কোনো প্রকল্প বৈধ হতে পারে না । ৫. প্রকল্পকে বৈধ হওয়ার জন্য অবশ্যই সেটিকে প্রমাণযোগ্য হতে হবে। যে প্রকল্পকে প্রমাণ করা যায় না, তা কখনো বৈধ প্রকল্প হতে পারে না । তাই প্রমাণযোগ্য হওয়া বৈধ প্রকল্পের অন্যতম শর্ত। পরিশেষে বলা যায়, উদ্দীপকের নানির প্রকল্পটি অপ্রাসঙ্গিক ও অবাস্তব। তাই কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য এ ধরনের প্রকল্প গ্রহণযোগ্য নয়। তাই এটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয় ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নানির প্রকল্পটি কি বৈধ প্রকল্পের সঙ্গে সংগতিপূর্ণ ? মতামত…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর