উদ্দীপকে চাচার বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চাচার বক্তব্য, "তুমি যেকোনো রাস্তায় গেলেই বিমানবন্দর পেয়ে যাবে।" এই ধরনের নির্দেশনার মাধ্যমে বৈধ প্রকল্পের 'প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে' এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। অর্থাৎ প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, অস্পষ্ট হলে চলবে না। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই প্রকল্প। প্রণয়ন করা হয়। এ জন্য প্রকল্পকে যথাসম্ভব সুস্পষ্ট হতে হবে। কারণ অস্পষ্ট প্রকল্প দিয়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয়যোগ্য না হলে সেই প্রকল্প ব্যর্থ বলে প্রমাণিত হয়। উদ্দীপকে চাচার বক্তব্য হলো অস্পষ্ট ও অনির্দিষ্ট, সুনির্দিষ্ট নয়। কেননা 'তুমি যেকোনো রাস্তায় গেলেই বিমানবন্দর পেয়ে যাবে।" এই বক্তব্যের মাধ্যমে জাহিদ বিমানবন্দরে যাওয়ার সঠিক রাস্তা চিনতে পারবে না। এই ধরনের প্রকল্প প্রণয়ন করা যাবে না। এরূপ প্রকল্প গ্রহণ করার ফলে ঘটনার সঠিক কারণ আবিষ্কার করা যায় না। সুতরাং এই বক্তব্য বৈধ প্রকল্পের উক্ত শর্তটি লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চাচার বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর