উদ্দীপকে গ্রামবাসীর ধারণা পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গ্রামবাসী ছেলেটি মারা যাওয়ার কারণ হিসেবে ভূতের কথা বলেছে, যা বৈধ প্রকল্পের শর্তকে লঙ্ঘন করেছে। শর্তটি হলো প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং একটি বাস্তব কারণ সমন্ধে ধারণা করতে হবে। এ শর্তটির অর্থ প্রকল্প প্রণয়নকালে বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হবে এবং এমন একটি কারণ সমন্ধে ধারণা করতে হবে যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। যা একেবারে অবাস্তব এবং যার অস্তিত্ব সম্বন্দ্বে কোনো প্রমাণ নেই, এমন কিছুকে কোনো ঘটনার কারণ বলে ধারণা করা কখনোই সংগত হবে না। এরূপ প্রকল্প কখনোই প্রাকৃতিক ঘটনাবলির ব্যাখ্যা দিতে পারে না। উদ্দীপকে গ্রামবাসী ঝড়ের রাতে ছেলেটি মারা যাওয়ার কারণ হিসেবে যে ভূতের কথা বলেছে, তার অস্তিত্ব বাস্তবে নেই। ভূতের বাস্তব অস্তিত্বের কোনো প্রমাণ নেই। এটি একেবারেই অবাস্তব ব্যাপার। সুতরাং গ্রামবাসীর ধারণা, প্রকল্পের বৈধ শর্তকে লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গ্রামবাসীর ধারণা পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর