দৃশ্যকল্প-২ এ প্রকল্প প্রমাণের কোন দিকের প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর মাধ্যমে প্রকল্প প্রমাণের সংকট উত্তরক পরীক্ষণ নির্দেশিত হয়েছে। কেননা, সংকট উত্তরক পরীক্ষণ যেভাবে প্রয়োগ করা হয় দৃশ্যকল্প-২ এ সেই রকম একটি ঘটনা উপস্থাপন করা হয়েছে। প্রকল্প বা প্রাথমিক আনুমানিক ধারণার যথার্থতা প্রমাণিত হয় প্রকল্পের প্রমাণ পদ্ধতির মাধ্যমে। প্রকল্পের প্রমাণ পদ্ধতির একটি হলো সংকট উত্তরক পরীক্ষণ বা চরম পরীক্ষণ। কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে প্রতিযোগী প্রকল্প অনেক সময় সংকট তৈরি করে। ফলে প্রকৃত কারণ নির্ণয় করা একটি সমস্যার ব্যাপার হয়। এই অবস্থায় যে পরীক্ষণের সাহায্যে সংকটের সমাধান করে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা হয় তাকে সংকট উত্তরক পরীক্ষণ বলে। দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, সাদা দাগযুক্ত তিনটি জারের মধ্যে কোনটিতে চিনি রয়েছে শিলা জানে না। অবশেষে জারে পিঁপড়ার উপস্থিতি লক্ষ করে চিনির জার শনাক্ত করল। অর্থাৎ শিলা প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি একটি পরীক্ষণের মাধ্যমে নির্ণয় করেছে। তাই শিলার পরীক্ষণের মাধ্যমে সংকট উত্তরক পরীক্ষণ নির্দেশিত হয়েছে। সংকট উত্তরক পরীক্ষণ এমন যে, এর মাধ্যমে সঠিক প্রকল্পটি নির্ণয় করা যায় এবং অন্যান্য প্রকল্পকে অপ্রমাণও করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রকল্প প্রমাণের কোন দিকের প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর