শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত বিষয়টিতে বৃদ্ধার বক্তব্য পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি বৃদ্ধার বক্তব্যে পাঠ্যপুস্তকের প্রকল্পকে নির্দেশ করে। কিন্তু প্রকল্পটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়, যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা বাস্তবে পাওয়া যায় না এমন কোনো প্রকল্প দিয়ে ঘটনার সার্বিক কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের বৃদ্ধা তার প্রকল্পের পরিকে কারণ হিসেবে উল্লেখ করেছে। কিন্তু বাস্তবে পরিকে পাওয়া যায় না। অর্থাৎ নাতি সৃজনকে সময়মতো ঘরে ফিরতে না দেখে বৃদ্ধা তার কারণ হিসেবে পরি নিয়ে গেছে বলে যে প্রকল্প করেছে, সেটি বাস্তবসম্মত নয়। আর বৃদ্ধার প্রকল্প বাস্তবসম্মত না হওয়ার কারণে সেটি বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। তাই বৃদ্ধার প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্তের আলোকে যথার্থ নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত বিষয়টিতে বৃদ্ধার বক্তব্য পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্…

উদ্দীপক

এক বৃদ্ধা তার নাতি সৃজনকে সময়মতো ঘরে ফিরতে না দেখে কেঁদে বলল, "আমার নাতিকে নিশ্চয়ই পরিরা ধরে নিয়ে গেছে।" সৃজনের বাবা সে কথায় বিশ্বাস না করে তৎক্ষণাৎ ধারণা করলেন, সৃজন রাগ করে মামার বাড়ি যেতে পারে।

Comilla · 2024

উত্তর

প্রতিবেদক অনুকল্প এক প্রকার বাস্তব কারণ, যা প্রত্যক্ষ করা যায় না কিন্তু অনুভব করা যায়।

উত্তর

প্রকল্প হলো প্রাথমিক ও আনুমানিক ধারণা। এই প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য। ঘটনার কারণ সম্পর্কে আনুমানিক ধারণা সত্যও হতে পারে; আবার মিথ্যাও হতে পারে। প্রকল্পের যথার্থতা প্রমাণিত 'হয় যাচাইকরণের মাধ্যমে। যাচাইকরণে সঠিক প্রমাণিত হলে প্রকল্পটি গৃহীত হয়; আর প্রমাণিত না হলে প্রকল্পটি বাতিল করে অন্য প্রকল্প গঠন করা হয়। তাই প্রকল্পকে যাচাইযোগ্য হতে হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়টি বৃদ্ধার বক্তব্যে পাঠ্যপুস্তকের প্রকল্পকে নির্দেশ করে। কিন্তু প্রকল্পটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও যেকোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়, যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা বাস্তবে পাওয়া যায় না এমন কোনো প্রকল্প দিয়ে ঘটনার সার্বিক কারণ নির্ণয় করা যায় না। উদ্দীপকের বৃদ্ধা তার প্রকল্পের পরিকে কারণ হিসেবে উল্লেখ করেছে। কিন্তু বাস্তবে পরিকে পাওয়া যায় না। অর্থাৎ নাতি সৃজনকে সময়মতো ঘরে ফিরতে না দেখে বৃদ্ধা তার কারণ হিসেবে পরি নিয়ে গেছে বলে যে প্রকল্প করেছে, সেটি বাস্তবসম্মত নয়। আর বৃদ্ধার প্রকল্প বাস্তবসম্মত না হওয়ার কারণে সেটি বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। তাই বৃদ্ধার প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্তের আলোকে যথার্থ নয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বৃদ্ধার বক্তব্যের মাধ্যমে নির্দেশিত প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ নয়। আর সৃজনের বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোক যথার্থ। উদ্দীপকে সৃজন সময়মতো ঘরে না ফিরার কারণ হিসেবে তার বৃদ্ধা পরিরা ধরে নিয়ে গেছে বলে প্রকল্প করেছে। তাই বৃদ্ধার প্রকল্পের আলোকে যথার্থ নয়। কেননা বৈধ প্রকল্পের অন্যতম শর্ত হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কিন্তু পরিকে বাস্তবে পাওয়া যায় না। অপরপক্ষে সৃজন সময়মতো ঘরে না ফিরার কারণ হিসেবে সৃজনের বাবা 'সৃজন রাগ করে মামার বাড়ি যেতে পারে' বলে প্রকল্প করেছেন। সৃজনের বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের আলোকে যথার্থ। কেননা সৃজন রাগ করে মামার বাড়ি যেতে পারে, যা বাস্তবে হতে পারে। তাই সৃজনের বাবার প্রকল্প বাস্তব কারণভিত্তিক হয়েছে। আর এই কারণে সৃজনের বাবার বক্তব্য বৈধ প্রকল্পের শর্ত পালন করেছে। যেহেতু সৃজনের বাবার প্রকল্পটি বাস্তব কারণভিত্তিক, তাই তার প্রকল্পটি যথার্থ। পরিশেষে বলা যায়, উদ্দীপকের সৃজনের দাদির প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন করেছে। আর সৃজনের বাবার প্রকল্পটি বৈধ প্রকল্পের শর্ত পালন করেছে। তাই সৃজনের বৃদ্ধা দাদির প্রকল্পটি যথার্থ নয় কিন্তু সৃজনের বাবার প্রকল্পটি যথার্থ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।